সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কৃষকদের আশার আলো দেখাচ্ছে ক্যাপসিকাম

জয়পুরহাটের সবজির সুনাম দেশজুড়ে। নতুন নতুন সবজি চাষের মধ্যে ক্যাপসিকাম চাষেও পরিচিতি বেড়েছে। ধান, গম ও আলু চাষ করে যেখানে লোকসান হতো; সেখানে ক্যাপসিকাম চাষ করে সফল এক চাষি। এক সময়ের ফুটপাতে ডাব বিক্রেতা আব্দুর রশিদ বর্তমানে সফল কৃষি উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ করে সবার নজর কেড়েছেন তিনি।

শাকসবজি

জয়পুরহাটের সবজির সুনাম দেশজুড়ে। নতুন নতুন সবজি চাষের মধ্যে ক্যাপসিকাম চাষেও পরিচিতি বেড়েছে। ধান, গম ও আলু চাষ করে যেখানে লোকসান হতো; সেখানে ক্যাপসিকাম চাষ করে সফল এক চাষি। এক সময়ের ফুটপাতে ডাব বিক্রেতা আব্দুর রশিদ বর্তমানে সফল কৃষি উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ করে সবার নজর কেড়েছেন তিনি। স্থানীয় কৃষি বিভাগও মনে করছে, ব্যক্তিগত এ উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষকদের অনুপ্রাণিত করবে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা গ্রামের আব্দুর রশিদ জাগো নিউজকে জানান, প্রায় ২০ বছর ধরে ঢাকায় বাবার সাথে ফুটপাতে ডাব বিক্রি করতেন। আড়াই বছর আগে ইউটিউব দেখে বাড়িতে এসে শুরু করেন কমলা বাগানসহ নানা জাতের ফসল। বর্তমানে ১ একর জমিতে মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করছেন।

আব্দুর রশিদ বলেন, 'পোকা দমনে ব্যবহার করেছি হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছি গোবর ও কিছু পরিমাণে সার। এসব ব্যবহার করায় ক্যাপসিকামের প্রচুর ফলন হয়েছে। কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করায় এখন উৎপাদিত ক্যাপসিকাম বিষমুক্ত।'

তিনি বলেন, '১ বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে ১ লাখ টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছি ৩ লাখ টাকার বেশি। বাকি সময়ে আরও প্রায় ৫ লাখ টাকা বিক্রি হওয়ার আশা করছি।'

কৃষক কালাম জাগো নিউজকে বলেন, 'প্রথমবার ক্যাপসিকাম চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন আব্দুর রশিদ। রমজানে বাজারজাত করতে পারলে আরও লাভবান হতেন। আগামী বছর আব্দুর রশিদের পাশাপাশি অনেক কৃষক ক্যাপসিকাম চাষের সিদ্ধান্ত নিয়েছেন।'

ধনতলা গ্রামের কৃষক আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'অন্য ফসলের চেয়ে রশিদ ভাইয়ের ক্যাপসিকাম অনেক ভালো হয়েছে। আমি এ বছর করলা লাগানোর চিন্তা করেছিলাম। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমিও এবার ১ বিঘা জমিতে ক্যাপসিকাম লাগাবো।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, 'উচ্চমূল্যের ফসল চাষে কৃষককে উৎসাহ দিয়ে থাকে কৃষি বিভাগ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। তবে ছত্রাক, থ্রিপস ও মাইটের আক্রমণ বেশি। এ ক্ষেত্রে সঠিক পরিচর্যা করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে।'

আল মামুন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()