সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৪%বাতাস ৮ কিমি/ঘ

তরমুজ খেলে কি বিষক্রিয়া হতে পারে?

সম্প্রতি ভারতে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে, যা প্রাথমিকভাবে সন্দেহজনক খাদ্য বিষক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়েছে। জানা গেছে, পরিবারটি রাতে বিরিয়ানি খাওয়ার পর বাড়িতে রাখা তরমুজ খেয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বমি, ডায়রিয়া ও শারীরিক অসুস্থতা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তা

সম্প্রতি ভারতে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে, যা প্রাথমিকভাবে সন্দেহজনক খাদ্য বিষক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়েছে। জানা গেছে, পরিবারটি রাতে বিরিয়ানি খাওয়ার পর বাড়িতে রাখা তরমুজ খেয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বমি, ডায়রিয়া ও শারীরিক অসুস্থতা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,তরমুজের মতো একটি সাধারণ ফল কি সত্যিই এত বিপজ্জনক হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, তরমুজ নিজে ক্ষতিকর নয়, বরং এটি একটি পুষ্টিকর ও পানিসমৃদ্ধ ফল। তবে এটি সহজেই দূষিত হতে পারে। তরমুজে পানি ও প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকায় এতে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে, যদি এটি সঠিকভাবে সংরক্ষণ করা না হয়।

বিশেষ করে কাটা তরমুজ দীর্ঘ সময় খোলা অবস্থায় রাখা হলে সেখানে জীবাণু জন্মাতে পারে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ বা কাটার সময় অপরিষ্কার ছুরি ব্যবহার করলেও দূষণের ঝুঁকি বাড়ে।

পুষ্টিবিদদের মতে, ঝুঁকি তখনই দেখা দেয় যখন ফলটি সালমোনেলা সংক্রমণ, লিস্টেরিওসিস বা ই. কোলাই সংক্রমণের রোগ সৃষ্টিকারী স্ট্রেনের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হয়। এই জীবাণুগুলো শরীরে প্রবেশ করলে তীব্র ডায়রিয়া, বমি, পেটব্যথা এমনকি গুরুতর ক্ষেত্রে পানিশূন্যতা বা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সিস্টেমিক সংক্রমণ (সেপসিস) বা গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে।

সাধারণভাবে তরমুজ খেয়ে মৃত্যু হওয়া খুবই বিরল। তবে তরমুজটি মারাত্মকভাবে দূষিত হয়,খাদ্য বিষক্রিয়া হতে পারে এবং পরিস্থিতিভেদে গুরুতর ক্ষেত্রে তা মারাত্মক স্বাস্থ্য জটিলতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে তীব্র পানিশূন্যতা বা সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। তাই ঝুঁকিটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও এটি খুব সাধারণ ঘটনা নয়।

কিছু ক্ষেত্রে তরমুজে কৃত্রিমভাবে মিষ্টতা বাড়াতে গ্লুকোজ বা চিনির পানি ইনজেক্ট করার অভিযোগও শোনা যায়। যদি এই প্রক্রিয়াটি অস্বাস্থ্যকরভাবে করা হয়, তাহলে তা ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো দিনের বেলা, বিশেষ করে সকাল বা দুপুরের দিকে। খাবারের মাঝামাঝি সময় এটি হালকা নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে।

গভীর রাতে ফল খাওয়া একেবারে নিষিদ্ধ নয়, তবে রাতে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। ফলে দূষিত বা ভারী খাবার খেলে তা হজমের সমস্যা বাড়াতে পারে।

তরমুজ খাওয়ার সময় কিছু সতর্কতা মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়-

তরমুজ একটি স্বাস্থ্যকর ও উপকারী ফল, তবে সঠিকভাবে সংরক্ষণ না করলে এটি খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। যদিও তরমুজ খেয়ে মৃত্যু অত্যন্ত বিরল, তবুও দূষিত খাবার যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

চায়ের জেলা মৌলভীবাজারে বাড়ছে লেবু চাষ, বছরে প্রায় ১১,৯২০ টন

জেলায় ১,২৪০ হেক্টরে লেবু চাষ হচ্ছে; শ্রীমঙ্গলে পাঁচ বছরে আবাদ বেড়েছে ১০০ হেক্টর, পাইকারি দর এখন প্রতি পিস ১৫-৩৫ টাকা, তবে রপ্তানি এখনো শুরু হয়নি।

কৃষি সময়২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

পাবনার গোয়ালঘরে রাসায়নিকে ২৪ ঘণ্টায় কলা পাকানো, ১২ হাজার কলা ধ্বংস

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মালিগাছার রাখালগাছিতে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে পাকানোর কারবার ধরে ৫০ হাজার টাকা জরিমানা করেছে; একই দিনে ২৭ জেলায় ৭২ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলা নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)