সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৮%বাতাস ৩ কিমি/ঘ

পুরান ঢাকায় বানরদের খাবার দেওয়ার দাবি

পুরান ঢাকায় থাকা বানরদের নিয়মিত খাবার দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুরান ঢাকায় থাকা বানরদের নিয়মিত খাবার দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের সাধনা ঔষধালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।

মাদকবিরোধী সংগঠন 'প্রত্যাশা'র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন, দক্ষিণ সিটির ৩৮, ৪১ এবং ৪৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্পটে করপোরেশনের উদ্যোগে নিয়মিত প্রায় ১ হাজার ৫০০ টাকার মতো খাবার দেওয়া হতো। করোনার কারণে প্রায় দুই বছর ধরে এ কর্মসূচি বন্ধ। এ কারণে অভুক্ত বানরগুলো খাবারের সন্ধানে বিভিন্ন পাড়া-মহল্লায় বাসাবাড়িতে বিরক্ত করছে। কিছু কিছু বানর না খেয়ে অসুস্থ হয়ে মারাও যাচ্ছে। তাই নিরীহ প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষার্থে জরুরিভিত্তিতে পর্যাপ্ত খাবার দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে আরও বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের পক্ষে খাদিজা বিনতে মণি পিয়াসা, বশির উদ্দিন, মনির হোসেন, মফিজউদ্দিন প্রমুখ।

এমএমএ/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)