সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ক্রেতাদের প্রশ্ন, এটি বেগুন নাকি লাউ?

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় পাহাড়ের পাদদেশে নতুন প্রজাতির বারি-১২ বেগুন চাষ করে বাজিমাত করেছেন কৃষক মো. আবু জাফর। বেগুনটি দেখতে অনেকটা লাউয়ের মতো। তাই স্থানীয়রা ভিড় করতে থাকেন এক নজর দেখার জন্য। এ সময় তারা প্রশ্ন করেন, এটি বেগুন নাকি লাউ?

শাকসবজি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় পাহাড়ের পাদদেশে নতুন প্রজাতির বারি-১২ বেগুন চাষ করে বাজিমাত করেছেন কৃষক মো. আবু জাফর। বেগুনটি দেখতে অনেকটা লাউয়ের মতো। তাই স্থানীয়রা ভিড় করতে থাকেন এক নজর দেখার জন্য। এ সময় তারা প্রশ্ন করেন, এটি বেগুন নাকি লাউ?

কৃষক আবু জাফর জানান, বেগুনটি খেতে খুব সুস্বাদু ও মিষ্টি। কিন্তু বাজারে বিক্রি করতে নিলেই ক্রেতারা অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। তারা প্রশ্ন করেন, এটি আসলে কী? বারি-১২ প্রজাতির একটি বেগুনের ওজন কমপক্ষে এক থেকে দেড় কেজি।

সরেজমিনে জানা গেছে, ক্ষেতে বেগুন ধরেছে ১০ থেকে ১২ কেজি পর্যন্ত। তাই বেগুনের ভারে মাটিতে নুয়ে পড়ছে গাছগুলো। সঙ্গে সঙ্গে গাছের ওপরের দিক থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত ডালে ডালে দুলছে বেগুন। বাঁশের কঞ্চির সাহায্যে গাছগুলো দু'পাশ থেকে বেঁধে রাখতে হয়েছে।

বাঁশবাড়িয়া বোয়ালিয়াকূল গ্রামের মৃত মো. আব্দুর রহিমের ছেলে মো. আবু জাফর বলেন, 'উপজেলা কৃষি অফিস থেকে উচ্চ ফলনশীল বারি-১২ জাতের বেগুন সংগ্রহ করে চাষ করেছি। উপজেলায় এর আগে কেউ এ বেগুন চাষ করেননি। আমিই প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বেগুন চাষ করেছি।'

আরও পড়ুন

তিনি বলেন, 'ভাদ্র মাসের শুরুতে ৮৫ শতাংশ জমিতে প্রায় ১২ হাজার বেগুন গাছ রোপণ করেছি। ইউটিউব দেখেই বেগুন চাষের ইচ্ছা হয়। সীতাকুণ্ডের মাটিতে হবে কি না, সে নিয়েও সংশয় ছিল। কিন্তু আশঙ্কা মিথ্যা প্রমাণ করে বেগুনের ভালো ফলন হয়েছে। এতে আমার খরচ হবে প্রায় ১ লাখ টাকা। জমির বেগুন বিক্রি করতে পারবো প্রায় ৮-১০ লাখ টাকা। বেগুন হবে ১২ মেট্রিক টনেরও বেশি।'

জাফর আরও বলেন, 'উপজেলা কৃষি অফিস এবং ব্লকে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল মনসুর নতুন প্রজাতির এ বেগুন চাষে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। তিনি নিয়মিত খোঁজ-খবরও নিয়েছেন। তবে এখানে পানির খুবই সংকট। পানির অভাবে বেগুন ক্ষেতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।'

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ বলেন, 'উপজেলায় ৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির বেগুন চাষ করেছেন কৃষক ভাইয়েরা। তার মধ্যে এই প্রথম উচ্চ ফলনশীল নতুন প্রজাতির বারি-১২ জাতের বেগুন চাষ করেছেন বাঁশবাড়িয়ার আবু জাফর। তিনি চলতি মৌসুমে ৮৫ শতাংশ জায়গায় এ বেগুন চাষ করেন।'

তিনি বলেন, 'আবু জাফরের মতো অন্যরা নতুন প্রজাতির বেগুন চাষে উদ্বুদ্ধ হবেন। বেগুনের ফলন ভালো হওয়ায় অনেক লাভবান হবেন। এ বেগুন স্বাদে অতুলনীয়। বিচি খুবই কম। এর ভর্তা যেমন সুস্বাদু; তেমনই ভাজাসহ অন্য তরকারিতেও স্বাদ ভালো। এটি দেশীয় জাতের বেগুন হওয়ায় বীজ সংরক্ষণ করা যায়। সীতাকুণ্ডে চাষের জন্য উপযোগী।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()