সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

জাহাজীকরণ জটিলতায় কমেছে ব্রাজিলের কফি রফতানি

বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। রফতানিতেও শীর্ষস্থানীয় লাতিন আমেরিকার দেশটি। কিন্তু বিপর্যস্ত উৎপাদন এবং জাহাজীকরণ জটিলতার কারণে গত মাসে ব্রাজিলের কফি রফতানি কমেছে। খ

বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। রফতানিতেও শীর্ষস্থানীয় লাতিন আমেরিকার দেশটি। কিন্তু বিপর্যস্ত উৎপাদন এবং জাহাজীকরণ জটিলতার কারণে গত মাসে ব্রাজিলের কফি রফতানি কমেছে। খবর রয়টার্স।

ব্রাজিলের কফি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সিক্যাফে জানায়, সেপ্টেম্বরে দেশটি ২৭ লাখ ৪০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৯ শতাংশ কমেছে।

সিক্যাফের প্রধান নিকোলাস রয়ডা বলেন, জাহাজীকরণ জটিলতার কোনো উন্নতি হয়নি। রফতানিকারকরা কনটেইনার ও কার্গোর বুকিং পেতে হিমশিম খাচ্ছেন। এছাড়া শিপিং কোম্পানিগুলো বারবার পণ্য বোঝাই কার্যক্রম স্থগিত করে দিচ্ছে। কনটেইনার এবং লোডিং বুকিং নিশ্চিত করতে তীব্র প্রতিযোগিতা লক্ষ করা গিয়েছে রফতানিকারকদের মাঝে। এছাড়া পণ্য বোঝাই ও কনটেইনার চার্জও অনেক বেশি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ব্রাজিলিয়ান কফির প্রধান ক্রেতা। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কফি আমদানিকারক দেশও ভোগান্তি পোহাচ্ছে। সরবরাহ চেইনে দেখা দেয়া প্রতিবন্ধকতা মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ব্রাজিল গত মাসে অ্যারাবিকা কফি রফতানি করে ২৪ লাখ ২০ হাজার ব্যাগ। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৪ শতাংশ কমেছে। রোবাস্তা রফতানি কমেছে ৫১ শতাংশ। সেপ্টেম্বরে দেশটি ৩ লাখ ২৬ হাজার ৪৫ ব্যাগ রোবাস্তা কফি রফতানি করতে সক্ষম হয়।

জুলাইয়ে দেখা দেয়া তীব্র তুষারপাতের পর ব্রাজিলে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে অ্যারাবিকার দাম। ফলে দেশটিতে বেড়েছে রোবাস্তার চাহিদা।

বণিক বার্তাসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

মৎস্য

সরপুঁটির কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করল ভারতের সিফে

মুম্বাইয়ের বিজ্ঞানীরা আবদ্ধ অবস্থায় সরপুঁটির মা-বাবা মাছ তৈরি, হরমোন দিয়ে ডিম ছাড়ানো এবং ঘরের ভেতরে লার্ভা লালনের পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করেছেন। দেশি ছোট মাছের চাষে এটি পোনার নির্ভরযোগ্য উৎস হতে পারে।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)