সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

আউশের মৌসুমে বোরো ধান চাষ

আউশ ধানের মৌসুমে বোরো ধান চাষ করে সাড়া ফেলেছেন ডা. শফিকুল ইসলাম। এ মৌসুমে বোরো ধান চাষ করে বাম্পার ফলনও পেয়েছেন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়িবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ভোলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

ফসল

আউশ ধানের মৌসুমে বোরো ধান চাষ করে সাড়া ফেলেছেন ডা. শফিকুল ইসলাম। এ মৌসুমে বোরো ধান চাষ করে বাম্পার ফলনও পেয়েছেন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়িবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ভোলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

জানা যায়, আউশের মৌসুমে বোরো ধান চাষ করলে একই জমিতে বছরে তিন বার চাষ করা যায়। অন্যদিকে এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এমনকি সেচ ও সারের ব্যবহার কম হওয়ায় খরচ কমিয়ে আনা যায় অর্ধেকে। যে কারণে বেশি লাভবান হয়েছেন ডা. শফিকুল ইসলাম। তার সফলতা দেখে ওই এলাকার অনেকেই এখন আউশের মৌসুমে বোর ধানের চাষ শুরু করেছেন।

কৃষি বিভাগের সহযোগিতা পেলে সারাদেশেই এ পদ্ধতিতে ধান চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, 'আউশের মৌসুমে ৪ বছর আগে নিজের ২ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে বোরো ধানের চায়না গোল্ডেন-১ ও দেশীয় ২৮, ২৯ ধান চাষ শুরু করি। আবাদের প্রথম বছরই ব্যাপক সফলতা পাই। এরপর থেকে প্রতি বছরই আউশের মৌসুমে বোরো ধান চাষ করছি।'

আরও পড়ুন: ধান রোপণে কম খরচে কৃষকের স্বস্তি

শফিকুল ইসলাম বলেন, 'এ বছর ৬ বিঘা (১৯৮ শতাংশ) জমিতে দেশীয় হাইব্রিড গোল্ডেন-১ চাষ করেছি। আউশের মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বোরো ধানের ফলন হয় অন্য সময়ের তুলনায় অনেক বেশি। অন্যদিকে সেচের পানি আর সারের ব্যবহার কম হওয়ায় ধান চাষে তুলনামূলক খরচের পরিমাণ নেমে আসে অর্ধেকে। এ পদ্ধতিতে একই জমিতে বছরে তিনবার ধান চাষ করে বেশি লাভবান হয়েছি। সারাদেশে এ পদ্ধতিতে ধান চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষক বেশি লাভবান হবেন। খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।'

স্থানীয় কৃষকরা বলেন, 'আউশ মৌসুমে বোরো ধান আবাদ করে সাড়া ফেলেছেন ডা. শফিকুল ইসলাম। এক জমিতে বছরে তিনবার ফলন পেয়েছেন তিনি। তার দেখাদেখি আমরাও এখন দেশীয় হাইব্রিড গোল্ডেন-১ ধান চাষ করছি। ফলনও খুব ভালো হচ্ছে।'

স্থানীয় কৃষক আবু বকর সিদ্দিকী বলেন, 'ডা. শফিকুলের পরামর্শে গেল আউশ মৌসুমে ৪ পাখি (১২০ শতাংশ) জমিতে দেশীয় হাইব্রিড গোল্ডেন-১ ধান চাষ করেছিলাম। পাখি প্রতি ৩০ মণ করে ধান পেয়েছি। এছাড়া বছরে একই জমিতে তিনবার ধান চাষ করা গেছে। চলতি মৌসুমে আবাদ করেছি। আশা করছি গেল বছরের মতো এবারও ভালো ফলন পাবো।'

আরও পড়ুন: শার্শায় রোপা আমন চাষ নিয়ে চিন্তায় কৃষকেরা

মধুপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, 'আউশ মৌসুমে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন ডা. শফিকুল ইসলাম। তার দেখাদেখি বেশ কয়েকজন কৃষকও এ ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। অন্য জাতের ধানের ফলনের চেয়ে এ জাতের ধানের ফলন বেশি হয়।'

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, 'আউশ মৌসুমে কোন জাতের ধান রোপণ করে সাড়া ফেললেন ডা. শফিকুল ইসলাম। সে তথ্য নিতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

আরিফ উর রহমান টগর/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

লাইভস্টক

বৃষ্টির পর আয়ারল্যান্ডে ঘাসের বৃদ্ধি ফিরল হেক্টরে দৈনিক ৬৩ কেজি শুষ্ক পদার্থে

গ্রীষ্মজুড়ে মাটির আর্দ্রতা-ঘাটতিতে ভোগা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের খামারগুলোতে বৃষ্টি ফেরায় জাতীয় গড় ঘাস-বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে হেক্টরে ৬৩ কেজি শুষ্ক পদার্থে, জানিয়েছে পাস্চারবেজ আয়ারল্যান্ড।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

চার বছর ধরে ভাঙা সেতু, মাথায় করে ফসল আনছেন কালাইয়ের কৃষকেরা

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে ফসলি মাঠের একমাত্র সেতুটি চার বছর আগে ভেঙে পড়ায় শত শত কৃষক ধান-আলু মাঠ থেকে বাড়ি আনতে বাড়তি সময় ও খরচ গুনছেন; এলজিইডি বলছে, বরাদ্দ পেলেই নতুন সেতু।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

৪৫ বছর ভেজালমুক্ত ঘানির তেল: সুনামগঞ্জের লস্কর আলীর সচ্ছলতা ও সম্মাননা

সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()