সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ক্ষত পুষিয়ে নিতে তারেক রহমানের সংবর্ধনাস্থলে বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনাস্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

পরিবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনাস্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এসময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন প্রকারের গাছ রোপণ করা হচ্ছে।

তিনি জানান, নার্সারি থেকে প্রায় ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে, প্রয়োজন হলে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের।

এসময় তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনাস্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

কেএইচ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
ক্ষত পুষিয়ে নিতে তারেক রহমানের সংবর্ধনাস্থলে বিএনপির বৃক্ষরোপণ | দা এগ্রো নিউজ