সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বিজিবির বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন করেছেন।

পরিবেশ

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত সবাই তাদের স্থাপনার খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এ কর্মসূচি সফল করবেন।

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক অপ্রয়োজনীয় গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন। সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুধু কর্মস্থলে নয়, বিজিবির সব সদস্যকে তাদের বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ওষধি গাছ লাগানোর আহ্বান জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন দেয়, বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে চিরসবুজ সোনার বাংলা গড়তেও বিজিবির সব সদস্য বলিষ্ঠ অবদান রাখবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এবারের অভিযানের আওতায় বিজিবি সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ে মোট ৭৩ হাজার ৫১৫টি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()