সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৮ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৫ কিমি/ঘ

সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন?

ডিম খেতে ভালোবাসেন, কিন্তু কখন খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পাবে, তা নিয়ে দ্বিধায় থাকেন? কেউ সকালে খাবারে ডিম খেতে পছন্দ করেন, আবার কেউ দুপুরের খাবার কিংবা রাতের মেনুতেও রাখেন এই খাবারটি। পুষ্টিগুণে ভরপুর ডিমকে বলা হয় সহজলভ্য প্রোটিনের অন্যতম উৎস।

ডিম খেতে ভালোবাসেন, কিন্তু কখন খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পাবে, তা নিয়ে দ্বিধায় থাকেন? কেউ সকালে খাবারে ডিম খেতে পছন্দ করেন, আবার কেউ দুপুরের খাবার কিংবা রাতের মেনুতেও রাখেন এই খাবারটি। পুষ্টিগুণে ভরপুর ডিমকে বলা হয় সহজলভ্য প্রোটিনের অন্যতম উৎস।

এতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, ভিটামিন এ, সেলেনিয়ামসহ শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। তবে ডিম খাওয়ার নির্দিষ্ট কোনো সময় কি রয়েছে? পুষ্টিবিদদের মতে, দিনের যেকোনো সময়ই ডিম খাওয়া যায়। তবে নিজের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং পুষ্টির চাহিদা অনুযায়ী সময় নির্বাচন করলে বেশি সুবিধা পাওয়া সম্ভব।

সকালের খাবারে যেসব কারণে ডিম রাখবেন

দিনের শুরুতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। আর সকালের খাবারে ডিম রাখতে পারেন অনায়াসেই। বিশেষজ্ঞদের মতে, ডিমের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে সকালের খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই বারবার ক্ষুধা পাওয়ার প্রবণতা কমতে পারে। অকারণে বিস্কুট কিংবা অন্যান্য মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছাও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের খাদ্যতালিকাতেও ডিম রাখা যেতে পারে। কারণ প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে তুলনামূলক বেশি সময় পেট ভরা থাকে। ফলে দিনের মোট ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে। সকালের খাবারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত হলে দিনের শুরুর দিকে কর্মশক্তি বজায় রাখতে সুবিধা হয়।

সকালের খাবারে ডিম রাখলে দিনের প্রয়োজনীয় পুষ্টির একটি অংশও পূরণ হয়। বিশেষ করে যারা ব্যস্ততার কারণে সকালের খাবার ঠিকমতো খেতে পারেন না, তাদের জন্য সিদ্ধ ডিম হতে পারে সহজ ও ঝামেলাহীন একটি বিকল্প।

ব্যায়ামের পরে ডিম খেলে যেসব উপকার পাবেন

যারা নিয়মিত জিম করেন, দৌড়ান কিংবা শরীরচর্চা করেন, তাদের জন্যও ডিম উপকারী খাবার। ব্যায়ামের সময় পেশির ওপর চাপ পড়ে। শরীরের পেশি মেরামত ও পুনরুদ্ধারের জন্য প্রয়োজন প্রোটিন। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন শরীরকে সেই প্রয়োজনীয় উপাদান জোগাতে সাহায্য করে।

শরীরচর্চার পরে সিদ্ধ ডিম বা কম তেলে তৈরি অমলেট খেতে পারেন। তাহলে দিনের মোট প্রোটিনের চাহিদা পূরণ হবে। পাশাপাশি দুধ, মাছ, ডাল, মুরগির মাংসের মতো খাবার থেকেও প্রোটিন পাওয়া যায়।

দুপুর বা রাতে ডিম খাওয়া কি ক্ষতিকর?

দুপুর বা সন্ধ্যায় সাধারণ খাবারের অংশ হিসেবেও ডিম খাওয়া যায়। দুপুরের খাবারে ডিমের তরকারি, সিদ্ধ ডিম কিংবা সবজি দিয়ে তৈরি অমলেট খেতে পারেন।

তবে রাতে খুব ভারী বা অতিরিক্ত তেল-মশলায় রান্না করা ডিম খেলে কারো কারো হজমে অস্বস্তি বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

যাদের এমন সমস্যা রয়েছে, তারা রাতে হালকা রান্না করা ডিম খেতে পারেন। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়ার অভ্যাসও এড়িয়ে চলা ভালো।

ডিম যেভাবে খেলে বেশি উপকার পাবেন

ডিমের পুষ্টিগুণ বজায় রাখতে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে সহজ বিকল্পগুলির একটি। এ ছাড়া অল্প তেলে অমলেট, ডিম ভাপা কিংবা সবজি দিয়ে ডিমের ঝোল তৈরি করতে পারেন। অতিরিক্ত তেল, মাখন বা ঘি দিয়ে ডিম ভাজা হলে খাবারের ক্যালরি বেড়ে যায়। তাই নিয়মিত খাওয়ার ক্ষেত্রে কম তেলে রান্না করাই ভালো।

ডিমের কুসুমও খেতে পারেন। কারণ এতে কোলিন, ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তবে কুসুমে কোলেস্টেরলও থাকে। তাই যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, হৃদরোগ বা ডায়াবেটিস রয়েছে, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী কতটা ডিম খাওয়া উচিত, তা চিকিৎসক বা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেওয়া ভালো।

তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ, টাইমস অব ইন্ডিয়া

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

পরামর্শ ছাড়াই খামারে অ্যান্টিবায়োটিক, মাছ-মুরগিতে বাড়ছে ওষুধ প্রতিরোধের ঝুঁকিলাইভস্টক

পরামর্শ ছাড়াই খামারে অ্যান্টিবায়োটিক, মাছ-মুরগিতে বাড়ছে ওষুধ প্রতিরোধের ঝুঁকি

রোগ দেখা দেওয়ার আগেই খাবার বা পানিতে মিশিয়ে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন অনেক পোলট্রি ও মাছচাষি, প্রত্যাহারকাল না মেনেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি; গবেষণা ও বিশেষজ্ঞরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকির কথা বলছেন।

আমার দেশ২৯ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
৩ হাজার কোটি টাকার ‘ওয়ান হেলথ’ প্রকল্প, মাংস রপ্তানিতে আধুনিক প্রসেসিং প্ল্যান্টের উদ্যোগলাইভস্টক

৩ হাজার কোটি টাকার ‘ওয়ান হেলথ’ প্রকল্প, মাংস রপ্তানিতে আধুনিক প্রসেসিং প্ল্যান্টের উদ্যোগ

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী, মানুষ ও বন্যপ্রাণীর রোগ নিয়ন্ত্রণে তিন মন্ত্রণালয়ের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে; বগুড়ার গাবতলীতে ভ্যাকসিন প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাই অনুমোদিত, স্লটার হাউস চালাতে বেসরকারি খাতকে ডাক।

কৃষি সংবাদ২৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কাপ্তাই হ্রদের পাঁচ প্রজাতির ছোট মাছেই মাইক্রোপ্লাস্টিক, বেশি ট্যাংরায়মৎস্য

কাপ্তাই হ্রদের পাঁচ প্রজাতির ছোট মাছেই মাইক্রোপ্লাস্টিক, বেশি ট্যাংরায়

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলার ৭৫টি নমুনার সবগুলোতে পাঁচ মিলিমিটারের ছোট প্লাস্টিক কণা পেয়েছেন।

কৃষি সময়২৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)