২৮ নভেম্বর প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় দেশের নানা প্রান্তে আমন কাটার ব্যস্ততা: বান্দরবানের পাহাড়ে দল বেঁধে নারী কৃষকদের ধান কাটা, সিলেট ও গাজীপুরে কাটা ধান বাড়ি নেওয়া, পাবনায় কাদাপথে ঘোড়ার গাড়িতে ধান বহন।
একই দিনে রংপুরে পানবরজ থেকে পান তোলা, বগুড়ায় গবাদিপশুর খাবার সংগ্রহ, খুলনায় হোগলাপাতা কাটা আর বরিশালে মাছের খাবার ধরার ছবিও এসেছে; সঙ্গে রাঙামাটির শিশিরভেজা সকাল, প্রজাপতি, পাখি আর কাঠবিড়ালি।
ছবি: মং হাই সিং মারমা, আনিস মাহমুদ, সাদিক মৃধা, হাসান মাহমুদ, মঈনুল ইসলাম, সোয়েল রানা, সাদ্দাম হোসেন, সাইয়ান, সুপ্রিয় চাকমা ও আবদুর রহমান ঢালী, প্রথম আলো
সূত্র: প্রথম আলো

মন্তব্য
(০)