২৫ নভেম্বর দেশের নানা প্রান্তে প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় উঠে এসেছে আমন কাটার শেষ আর বোরোর শুরুর দিন: ফরিদপুরে উঠানে ধান শুকানো আর নবান্নের পিঠার ছাঁচ, বগুড়ায় বোরোর বীজতলা, সিলেটে খেত থেকে খড় নিয়ে বাড়ি ফেরা।
একই দিনে রাঙামাটির কাপ্তাই হ্রদে চাঁই নিয়ে মাছ ধরতে যাওয়া, বাগেরহাটে শীতের রসের জন্য খেজুরগাছ তৈরি করা গাছি আর পাবনায় ইছামতী নদীতে মিশে যাওয়া ভাগাড়ের বর্জ্যও ধরা পড়েছে ছবিতে।
ছবি: আবদুর রহমান, আনিস মাহমুদ, সুপ্রিয় চাকমা, হাসান মাহমুদ, সাদ্দাম হোসেন, আলীমুজ্জামান, সোয়েল রানা ও মঈনুল ইসলাম, প্রথম আলো
সূত্র: প্রথম আলো

মন্তব্য
(০)