সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৮ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৫ কিমি/ঘ

টিউলিপ- Tulip

নেদারল্যান্ডসে আমার ক্যামেরায় ধারণ করা বিভিন্ন রঙের টিউলিপ। অসাধারণ সুন্দর এই ফুলটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও বিশাল অর্থনৈতিক গুরুত্ব।

নেদারল্যান্ডসে আমার ক্যামেরায় ধারণ করা বিভিন্ন রঙের টিউলিপ। অসাধারণ সুন্দর এই ফুলটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও বিশাল অর্থনৈতিক গুরুত্ব।

টিউলিপের আদি উৎপত্তিস্থল মধ্য এশিয়া। পারস্য ও অটোমান সাম্রাজ্য হয়ে ষোড়শ শতাব্দীতে এটি ইউরোপে প্রবেশ করে। ১৬৩৭ সালে নেদারল্যান্ডসে টিউলিপের বাল্ব নিয়ে সৃষ্ট অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারধস অর্থনীতির ইতিহাসে ‘Tulip Mania’ নামে পরিচিত।

টিউলিপ Liliaceae পরিবারের একটি বহুবর্ষজীবী বাল্বজাতীয় ফুল। পৃথিবীতে এর শতাধিক প্রজাতি ও কয়েক হাজার উদ্ভাবিত জাত রয়েছে। শীতল আবহাওয়া, সুনিষ্কাশিত মাটি এবং বাল্বের নির্দিষ্ট সময় শীতলীকরণ সফল চাষের জন্য গুরুত্বপূর্ণ।

বর্তমানে নেদারল্যান্ডস বিশ্বের টিউলিপ উৎপাদন ও রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটিতে প্রতিবছর কয়েকশ কোটি টিউলিপ বাল্ব উৎপাদিত হয়। বাল্ব রপ্তানি, কাট ফ্লাওয়ার, নতুন জাত উদ্ভাবন এবং ফুলভিত্তিক পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড।

বাংলাদেশেও টিউলিপের পরীক্ষামূলক চাষে সফলতা এসেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের শীতপ্রবণ এলাকায় উপযুক্ত জাত নির্বাচন, বাল্বের প্রি-কুলিং এবং আধুনিক চাষপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা যেতে পারে।

উচ্চমূল্যের ফুল উৎপাদন ও ফুলভিত্তিক কৃষি পর্যটন বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের জন্য একটি নতুন সম্ভাবনার ক্ষেত্র হতে পারে।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

কৃষি বায়োস্কোপসূত্র

ভিডিও

সম্পর্কিত খবর

মন্তব্য

(০)