সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কোরবানির হাট কাঁপাবে ‘বেলাবোর ডিপজল’

নরসিংদীর বেলাবো উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই টেকনিশিয়ান খলিলুর রহমান। কোরবানির ঈদকে ঘিরে ফ্রিজিয়ান জাতের বিশাল দেহের একটি গরু লালন-পালন করেছেন তিনি। শখ করে নাম রেখেছেন 'বেলাবোর ডিপজল'।

লাইভস্টক

নরসিংদীর বেলাবো উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই টেকনিশিয়ান খলিলুর রহমান। কোরবানির ঈদকে ঘিরে ফ্রিজিয়ান জাতের বিশাল দেহের একটি গরু লালন-পালন করেছেন তিনি। শখ করে নাম রেখেছেন 'বেলাবোর ডিপজল'।

সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ষাঁড়টি এখন এলাকার একমাত্র আকর্ষণীয় গরু। এর ওজন প্রায় ৯০০ কেজি (২২ মণ)। এবার ঈদে ছয় লাখ টাকায় গরুটি বিক্রি করতে চান খামারি।

সাদা-কালো রঙের গরুটি লালন-পালন করছেন পরিবারের সদস্যসহ একজন রাখাল। প্রতিদিন তিনবেলা গোসল করানোর পাশাপাশি গরুটিকে খাওয়ানো হয় সবুজ ঘাস, গম, ভুসি, ভুট্টাসহ বিভিন্ন দানাদার খাবার।

খামারি খলিলুর রহমান জানান, গরুটি লালন-পালনে প্রথমে তার ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হলেও বর্তমানে ৮০০ থেকে এক হাজার টাকা খরচ হচ্ছে। গত দুই বছরে তিনি তিন লাখ টাকা খরচ করেছেন গরুটির পেছনে। এবার কোরবানি ঈদে ছয় লাখ টাকায় তিনি গরুটি বিক্রি করতে চান। এরই মধ্যে চার লাখ টাকা দাম উঠেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নারগিস খানম জানান, ঈদকে ঘিরে নরসিংদীতে ৭ হাজার ৮৮৭ খামারি ৮৭ হাজার ৮৮৮টি গবাদিপশু মোটাতাজা করেছেন। জেলায় এবছর কোরবানির জন্য চাহিদা রয়েছে ৭৫ হাজার গবাদিপশু। সে হিসেবে চাহিদার চেয়ে বেশি পশু লালন-পালন করা হয়েছে। প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()