সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

সরিষা ক্ষেতে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

জয়পুরহাটের চারপাশ মৌমাছির গুঞ্জন আর সরিষা ফুলে সেজেছে নতুন রূপে। শীত মৌসুমে জেলার প্রায় প্রতিটি ফসলের মাঠ এখন সরিষা ফুলের দখলে। অন্যের সরিষা ক্ষেতকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে মৌবাক্স স্থাপন করে মধু আহরণ করছেন অনেক মৌচাষি। মৌচাষে একদিকে লাভবান হচ্ছেন মৌয়াল, অপরদিকে ফুলের কৃত্রিম পরাগায়নে ফলন বাড়ছে চ

ফুল

জয়পুরহাটের চারপাশ মৌমাছির গুঞ্জন আর সরিষা ফুলে সেজেছে নতুন রূপে। শীত মৌসুমে জেলার প্রায় প্রতিটি ফসলের মাঠ এখন সরিষা ফুলের দখলে। অন্যের সরিষা ক্ষেতকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে মৌবাক্স স্থাপন করে মধু আহরণ করছেন অনেক মৌচাষি। মৌচাষে একদিকে লাভবান হচ্ছেন মৌয়াল, অপরদিকে ফুলের কৃত্রিম পরাগায়নে ফলন বাড়ছে চাষিদের। ব্যয় ও সময় কম লাগায় সাধারণ চাষিরা সরিষায় আগ্রহী হয়ে উঠছেন। জেলার ক্ষেতলালের তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট টু জামালগঞ্জ চারমাথা রাস্তার পাশে এ চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

সরেজমিনে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট টু জামালগঞ্জ চারমাথা রাস্তার দুপাশে মধু সংগ্রহ করছেন নারায়ণগঞ্জ থেকে আগত খোরশেদ এবং জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শাহানুর। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তারা। এরপর এসব মধু স্থানীয়দের কাছে বিক্রি করেন।

আরও পড়ুন: হলুদ ফুলের বুকে মৌমাছির আনাগোনা

মৌচাষি শাহানুর ইসলাম বলেন, 'প্রায় ৮-৯ বছর ধরে মধু সংগ্রহ করছি। এ বছর দুটি সাইটে কাজ চলছে। জয়পুরহাটের পুরানাপৈল একটি সাইটে কাজ করছি। এখানে প্রায় ২০ দিন ধরে মধু সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ১৬ মণ মধু সংগ্রহ করতে পেরেছি। এ মধু ৪০০ টাকা কেজি হিসেবে বিক্রি করছি।'

মৌচাষি খোরশেদ বলেন, 'মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে তৈরি প্রায় ১০০টি বাক্স বসিয়েছি। প্রতিটি বাক্স থেকে ৬-৭ কেজি মধু পাই। গত ২০ দিন ধরে সবগুলো বাক্স মিলে ১৫-১৬ মণ মধু সংগ্রহ করেছি। প্রতি কেজি মধু ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।'

জামালগঞ্জের রফিকুল ইসলাম বলেন, 'রাস্তার পাশে মধু সংগ্রহ করা দেখে বাইক থামিয়ে মধু কিনলাম। এখানে একদম প্রাকৃতিক খাঁটি মধু পাওয়া যায়। দামেও কিছুটা কম। তাই একবারে বেশি করে কিনে নিয়ে যাবো।'

আরও পড়ুন: হলুদের সমারোহে পাল্টে গেছে সাতক্ষীরার দৃশ্যপট

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর উপজেলায় ১ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। তবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষককে সহায়তা ও উদ্বুদ্ধকরণের ফলে এ বছর ১ হাজার ৪২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।

উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলেন, 'সরিষা ক্ষেতে মৌমাছির বিচরণ থাকায় ফুলের পরাগায়নে সহায়ক হয়। ফলে সরিষার ফলনও বেশি হয়।'

জয়পুরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, 'চলতি মৌসুমে জেলায় ৩০ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১০০ কৃষককে পরামর্শ ও উৎসাহ দিয়েছি। বিগত দিনে মৌচাষের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মৌচাষ করে তারা যেন আর্থিকভাবে লাভবান হতে পারেন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ধানমন্ডিতে বনসাই প্রদর্শনী: অর্ধশতাব্দী বয়সী কামিনীর দাম ৬ লাখ টাকা

বাংলাদেশ বনসাই সোসাইটির ২৫তম বার্ষিক প্রদর্শনীতে ৫০০ টাকা থেকে ৬ লাখ টাকা দামের তিন শতাধিক বনসাই ঠাঁই পেয়েছে; আয়োজকেরা বলছেন, দেশে বনসাই এখনো শখের গণ্ডিতেই, পেশা হয়ে ওঠেনি।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

রমনায় একটিই গাছ: দুষ্প্রাপ্য ইয়েলো ট্রাম্পেট ভাইনে শরতেও ফুল

ব্রাজিল-বলিভিয়া-প্যারাগুয়ের আদি বাসিন্দা ইয়েলো ট্রাম্পেট ভাইন বাংলাদেশে দুষ্প্রাপ্য; রমনা উদ্যানের নার্সারিতে একটিমাত্র গাছে শরতেও ফুল ফুটছে, অথচ কাটিং ও গুটিকলমে সহজেই এর চারা করা যায়।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()