সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পঞ্চম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ ব

মৎস্য

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে।

বুধবার (৩১ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ফোনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এর আগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার ৪ মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()