সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

নদীতে ডুবন্ত মানুষ বাঁচাতে ছুটে এলো হাতির বাচ্চা!

মাত্র দু-দিন আগেই ভারতের কেরালায় এক অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যু দেখে কেঁদেছেন বহু মানুষ। বারুদ ভরা আনারস খাইয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, হাতিটির এমন করুণ মৃত্যুর জন্য যে মানুষই দায়ী, তা নিয়ে অন্তত সন্দ

মাত্র দু-দিন আগেই ভারতের কেরালায় এক অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যু দেখে কেঁদেছেন বহু মানুষ। বারুদ ভরা আনারস খাইয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, হাতিটির এমন করুণ মৃত্যুর জন্য যে মানুষই দায়ী, তা নিয়ে অন্তত সন্দেহ নেই।

এ ঘটনার মধ্যেই ভাইরাল হয়েছে এক হাতির বাচ্চার অসাধারণ কীর্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক খরস্রোতা নদীতে হাবুডুবু খাচ্ছেন, তা দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে ছুটে আসছে একটি হাতির বাচ্চা।

জানা গেছে, ঘটনাটি বেশ পুরনো এবং ওই যুবক আসলে নদীতে সাঁতার কাটছিলেন। কিন্তু হাতিটি ভেবেছে তিনি ডুবে যাচ্ছেন। তাই ওই মানব সন্তানের জীবন বাঁচাতেই দল ছেড়ে ছুটে এসেছিল সে।

কেরালার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। এটি শেয়ার করে অনেকেই প্রশ্ন তুলেছেন, মানুষকে হাতিরা যতটা ভালোবাসে, মানুষ কি হাতিকে ততটা বাসে? আমরা কি সেই ভালোবাসার যোগ্য?

ন্যাচার অ্যান্ড অ্যানিম্যাল নামের একটি টুইটার পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ক্যাপশনে লেখা হয়েছে, 'হাতির বাচ্চাটা ভেবেছিল সে (মানুষ) ডুবে যাচ্ছে, তাই তাকে বাঁচাতে ছুটে যায় (হাতিটি)। আমার সত্যিই এদের যোগ্য নই।'

বুধবার শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ দেখেছে। লাইক পড়েছে চার হাজারের বেশি, রি-টুইট হয়েছে সহস্রাধিক।

This baby elephant thought he was drowning and rushed to save himWe really don't deserve them.pic.twitter.com/gqgIaNR8tR

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)