সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

মাগুরায় মুলা চাষে সফল বাবর আলী

মাগুরায় উন্নত জাতের মুলা চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন বাবর আলী। সদরের রাঘবদাইড় ইউনিয়নের দাশনা গ্রামে নিজের ২ বিঘা জমিতে মুলা চাষ করেন তিনি। এরই মধ্যে লক্ষাধিক টাকার মুলা বিক্রি করেছেন। আরও ২ লক্ষাধিক টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন।

শাকসবজি

মাগুরায় উন্নত জাতের মুলা চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন বাবর আলী। সদরের রাঘবদাইড় ইউনিয়নের দাশনা গ্রামে নিজের ২ বিঘা জমিতে মুলা চাষ করেন তিনি। এরই মধ্যে লক্ষাধিক টাকার মুলা বিক্রি করেছেন। আরও ২ লক্ষাধিক টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন।

কৃষক বাবর আলী বলেন, ‌'দুই বছর ধরে রবি মৌসুমে বিভিন্ন সবজি চাষের পাশাপাশি উন্নত জাতের মুলা চাষ করছি। এতে অনেক লাভবান হয়েছি। শ্রম আর সঠিক যত্নে বীজ বপনের মাত্র ২৫ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়। ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে প্রতিটি মুলা প্রায় ১ কেজি ওজনের মতো হয়। ২ বিঘা জমিতে মুলা চাষে আমার খরচ হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা। যার মধ্যে লক্ষাধিক টাকার মুলা বিক্রি করেছি। এ ছাড়া জমিতে যে মুলা আছে, তা ২ লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো।'

তিনি বলেন, 'মুলা চাষ সহজ এবং লাভজনক। নিজ জমিতে গত বছরও মুলা চাষ করে লাভবান হয়েছিলাম। মুলা চাষে সার ও কীটনাশক খুবই কম লাগে। ভালো মানের বীজ সংগ্রহ কারার পাশাপাশি জমির আগাছা পরিষ্কার ও নিয়মমাফিক সেচের ব্যবস্থা করতে পারলে লাভবান হওয়া যায়। ক্ষেতের এ মুলা বিক্রি করে সংসারসহ ৩ সন্তানের লেখাপড়ার খরচ চালাই। এমনকি বাড়তি টাকাও জমাতে পারছি।'

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, 'এ বছর রবি মৌসুমে সদর উপজেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭১০ হেক্টর। মুলা চাষে আলাদাভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে মুলা চাষে উৎপাদন খরচ কম ও বেশি লাভ হওয়ায় কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। পাশপাশি কৃষি বিভাগ ভালো বীজ দেওয়াসহ পরিদর্শন ও বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()