সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৪৮%বাতাস ৪ কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কৃষিক্ষেত্রে এআইপি নির্বাচনের আবেদন আহ্বান

সিআইপির (CIP) আদলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা ২০১৯ (এআইপি নীতিমালা ২০১৯) অনুযায়ী প্রথমবারের মতো এআইপি (Agricultural Important Person) নির্বাচন করা হবে। তাই এআইপি ২

সিআইপির (CIP) আদলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা ২০১৯ (এআইপি নীতিমালা ২০১৯) অনুযায়ী প্রথমবারের মতো এআইপি (Agricultural Important Person) নির্বাচন করা হবে। তাই এআইপি ২০২০ নির্বাচনের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।এআইপি ২০২০ নির্বাচনের জন্য নির্ধারিত আবেদন ফরম ও এআইপি নীতিমালা ২০১৯ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moa.gov.bd; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dae.gov.bd; কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট www.ais.gov.bd; পাওয়া যাবে। এ ছাড়া এআইপি ২০২০ এর নির্ধারিত আবেদন ফরম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে।

সফল কৃষক ও ভালো উৎপাদনকারীকে সিআইপির (CIP) আদলে এআইপি (AIP) পুরস্কার প্রদানের প্রদান করা হবে। এআইপি (AIP) অ্যাওয়ার্ড প্রাপ্তরা সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন। নিম্নোক্ত ৫ (পাঁচ) টি বিভাগে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) জন ব্যক্তিকে এআইপি ২০২০ হিসেবে নির্বাচন করা হবে

(ক) কৃষি উদ্ভাবন (জাত/প্রযুক্তি)

(খ) কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প

(গ) রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন

(ঘ) স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন

(ঙ) বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত

আগ্রহী ব্যক্তিদের ‘কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ২০২০ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলি সংগ্রহ করে তা পূরণপূর্বক ১৪ এপ্রিলের মধ্যে উপজেলা কমিটির নিকট জমার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বছাইপূর্বক ৩০ এপ্রিলের মধ্যে জেলা কমিটির নিকট প্রেরণ করবেন। জেলা কমিটি ১৫ মের মধ্যে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠাবেন।

প্রথম আলোসূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

সাত দশকেও বিশ্রামাগার নেই পাবনা মানসিক হাসপাতালে, গাছতলায় রাত কাটান রোগীর স্বজন

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ৫০০ শয্যার পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী আসেন, কিন্তু রোগী ও স্বজনদের বসা বা বিশ্রামের কোনো ব্যবস্থা নেই; হাসপাতাল বলছে, আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পে স্বজনদের জন্য ডরমিটরির পরিকল্পনা আছে।

আজকের পত্রিকা১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারকক্ষ নেই, ৫০ শয্যার কাজ সাত বছরেও শেষ হয়নি

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় ১ লাখ ৪৪ হাজার মানুষের একমাত্র সরকারি হাসপাতালে ১৩১ পদের ৫৬টি খালি, কনসালট্যান্ট নেই, অস্ত্রোপচারকক্ষ, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম নেই; ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ ২০১৯ সালে শুরু হয়ে এখনো শেষ হয়নি।

আজকের পত্রিকা১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

বছরে ১২,৭৬৪ নারীর স্তন ক্যানসার, জাতীয় স্ক্রিনিং নীতিমালা চান বিশেষজ্ঞরা

আজ স্তন ক্যানসার সচেতনতা দিবসে বিশেষজ্ঞরা বলছেন, দেশে নারীদের ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে; আইএআরসির হিসাবে বছরে প্রায় ১২,৭৬৪ জন আক্রান্ত হন এবং ৬,৮৪৪ জন মারা যান।

বাংলা ট্রিবিউন১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)