সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

পলিনেট হাউজ পদ্ধতিতে চারা উৎপাদনে সফল আনিসুর

তীব্র খরা কিংবা অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়েছে। এতে ব্যাহত হয়েছে চারা উৎপাদন। মৌসুমি সবজি ও ফল চাষ থেকে পিছিয়ে পড়েছেন চাষিরা। যে কারণে ঝামেলা এড়াতে এবার বিজ্ঞানভিত্তিক পলিনেট হাউজে চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষক আনিসুর রহমান।

শাকসবজি

তীব্র খরা কিংবা অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়েছে। এতে ব্যাহত হয়েছে চারা উৎপাদন। মৌসুমি সবজি ও ফল চাষ থেকে পিছিয়ে পড়েছেন চাষিরা। যে কারণে ঝামেলা এড়াতে এবার বিজ্ঞানভিত্তিক পলিনেট হাউজে চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষক আনিসুর রহমান।

জানা যায়, পাবনার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে রোগবালাইমুক্ত এসব চারায় ভালো ফলন পান আনিসুর। এতেই সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তিনি। নিজের জমিতে চাষের পাশাপাশি চারা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন এ উদ্যোক্তা।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রিন হাউজের আদলে তৈরি এ দেশীয় কৃষি ব্যবস্থাপনায় আবহাওয়া নিয়ন্ত্রণ, রোগবালাই প্রতিরোধ, বীজতলার মান নিয়ন্ত্রণ ও অমৌসুমে উচ্চমূল্যের ফসল চাষে যুগান্তকারী আবিষ্কার পলিনেট হাউজ পদ্ধতি। এর ব্যবহারে ভারী বৃষ্টি, তীব্র তাপদাহ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকে চারা উৎপাদন।

পলিনেট হাউজে নিয়ন্ত্রিত তাপমাত্রায় মাটি ও নারিকেল খোসায় তৈরি কোকো পিট টবে উৎপাদিত চারার গুণগত মান ভালো হয়। তাই ফলন বৃদ্ধিতে লাভবান হচ্ছেন কৃষক। ফলে এসব চারার প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।

পলিনেট হাউজে চারা উৎপাদনকারী আনিসুর রহমান বলেন, 'রোগবালাইমুক্ত এসব চারায় ভালো ফলন হওয়ায় নিজের জমিতে চাষের পাশাপাশি বিক্রি করেও বেশ লাভবান হচ্ছি। পলিনেট হাউজে উন্নতমানের পলি ওয়ালপেপার ব্যবহার করায় সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশ করতে পারে না। এতে ফসল নষ্টও হয় না।'

তিনি বলেন, 'এ ছাড়া ক্ষতিকর কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারায় পলিনেট হাউজে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়।'

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দীন বলেন, 'পলিনেট হাউজে ফসলের উৎপাদন সনাতন পদ্ধতির চেয়ে ২০ শতাংশ বেশি। পোকামাকড়ের আক্রমণ হয় ৭০ শতাংশেরও কম। প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও উৎপাদন খরচ খুবই কম। ফলে দীর্ঘমেয়াদে লাভবান হন কৃষকেরা।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()