সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাজবাড়ীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

পরিবেশ

রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

সুবিতা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী।

সুবিতা রানী দাসের নাতি অন্তর কুমার দাস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসন ধুচ্ছিলেন সুবিতা রানী দাস। ওই সময় হঠাৎ একটি গোখরা সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসকরা অ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেন। এর প্রায় ৫০ মিনিট পর ৭টা ১০ মিনিটে রোগীর মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলার কারণে তার দাদির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, রোগী আসার পর হাসপাতালের মেডিকেল কনসালটেন্ট শামীম আহসান রোগী দেখেন এবং পর্যবেক্ষণে রাখেন। পর্যবেক্ষণে রাখা অবস্থায় রোগীর মৃত্যু হয়।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()