সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

মাছ ধরতে গিয়ে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৎস্য

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ ও স্থানীয় লোকজন বন থেকে মরদেহটি উদ্ধার করেন।

নিহত মোহাম্মদ হোসেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারিছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারি ব্রিজের অদূরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে জেনেছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা যান। তার মাথা থেঁতলে গেছে। পুরো শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()