সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বিকেলে চায়ের সঙ্গে কী খাবেন? তেল ছাড়াই বানান এই নাশতা

বিকেলের এক কাপ গরম চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে সবারই। কিন্তু প্রতিদিন ভাজাপোড়া খাওয়া শরীরের জন্য ভালো নয়। তাই চাইলে খুব সহজেই তেল ছাড়াই তৈরি করতে পারেন সুজি-সবজি প্যানকেক। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু। বিকেলের চায়ের সঙ্গে কিংবা সকালের নাশতার জন্য এটি ভালো অপশন হতে পারে।

শাকসবজি

বিকেলের এক কাপ গরম চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে সবারই। কিন্তু প্রতিদিন ভাজাপোড়া খাওয়া শরীরের জন্য ভালো নয়। তাই চাইলে খুব সহজেই তেল ছাড়াই তৈরি করতে পারেন সুজি-সবজি প্যানকেক। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু। বিকেলের চায়ের সঙ্গে কিংবা সকালের নাশতার জন্য এটি ভালো অপশন হতে পারে।

প্রথমে একটি পাত্রে সুজি, টক দই ও পানি মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন, যাতে সুজি ফুলে ওঠে। এরপর এতে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এক চিমটি বেকিং সোডা দিতে পারেন, এতে প্যানকেক আরও নরম হবে। হাতের কাছে না থাকলে বাদ দিলেও স্বাদের কোনো হেরফের হবে না।

এবার একটি ভালো মানের নন-স্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন। প্যানে কোনো তেল না দিয়েই বড় এক চামচ ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। নিচের অংশ সোনালি হয়ে এলে উল্টে দিয়ে আরও ২-৩ মিনিট সেঁকে নিন। এভাবে সবগুলো বানিয়ে নিন। গরম গরম প্যানকেক টমেটো সস, ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। এক কাপ গরম চায়ের সঙ্গে এর স্বাদ হবে অসাধারণ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()