সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

শরীয়তপুরে সড়কে পড়ে ছিল আহত মেছোবাঘ

শরীয়তপুরের জাজিরাতে সড়ক থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরাতে সড়ক থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রূপবাবুর হাট এলাকা থেকে বাউল গান শুনে বাড়ি ফিরছিলেন দবির হাওলাদার (৪৫) নামের এক স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন। এসময় তারা সড়কে একটি মেছো বাঘকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অন্যরা ভয়ে কাছে না গেলেও দবির হাওলাদার বাঘটির হাত পা বেঁধে বাড়িতে এনে সেবা যত্ন করেন এবং পানি খাওয়ান। এক পর্যায়ে মেছো বাঘটি সুস্থ হয়ে গর্জন শুরু করলে বাঘটিকে প্লাস্টিকের বাক্সে আটকে রাখেন। পরে বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানায়।

আরও পড়ুন: লোকালয়ে উদ্ধার মেছোবাঘ বনে অবমুক্ত

দবির হাওলাদার বলেন, আমরা রাতে বেশ কয়েকজন গান শুনে বাড়ি ফেরার পথে প্রাণিটিকে রাস্তার ওপর পড়ে গোঙ্গানির আওয়াজ করতে দেখি। বাঘের মতো দেখতে হওয়ায় অন্যরা ভয়ে কেউ কাছে যায়নি। পরে আমি প্রাণিটির হাত পা দড়ি দিয়ে বেঁধে বাড়িতে এনে মাথায় পানি ঢালি আর পানি খাওয়াই। পরে প্রাণিটি সুস্থ হয়ে উঠে।

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জাগো নিউজকে বলেন, আমরা এরই মধ্যে একটি মেছোবাঘ আটকের খবর পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি নিয়ে আসবেন।

বিধান মজুমদার অনি/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

চকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ

কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ইথিওপিয়া

কফি চাষের উপকারিতা: লাভজনক কৃষি উদ্যোগের সম্ভাবনা

উচ্চমূল্যের ফসল, রপ্তানির সুযোগ, কর্মসংস্থান; ভূমিক্ষয় রোধ, কার্বন শোষণ; নারী ও যুবকের ক্ষমতায়ন — কফি চাষের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যগত উপকারিতা, আর বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ির সম্ভাবনা।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()