সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির একটি ফিশ ঈগল আহত অবস্থায় উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

বাংলাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির একটি ফিশ ঈগল আহত অবস্থায় উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

রোববার বিকলে বোয়ালখালীর বেঙ্গুরা রেলস্টেশন থেকে রেসকিউ টিমের সদস্য শুভ বড়ুয়া ঈগলটি উদ্ধার করেন।

শুভ বলেন, স্থানীয়রা স্নেক রেসকিউ টিমের পেজে ঈগলটির বিষয়ে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে ঈগলটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগলটি পায়ে ও পাখায় আঘাত পেয়েছে। ব্যথার কারণে দাঁড়াতে পারছে না। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে ঈগলটির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর বোয়ালখালী প্রশাসন মাধ্যমে অবমুক্ত করা হবে।

জানা গেছে, ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মাছ-ভোজনকারী পাখি। প্রায় শকুনের আকারের। গাঢ় বাদামি সাদা ডানা যা দূর থেকে কালোই মনে হয়। সাদাটে মাথা, ঘাড় ও গলা যা বুকের দিকে যেতে যেতে ফিকে বাদামি থেকে গাঢ় বাদামিতে রূপ নেয়।

লেজকে বলা যায় কালো কিন্তু মাঝ বরাবর মস্তবড় সাদা বলয় অথবা সাদা লেজের ডগায় প্রশস্ত কালো বন্ধনী এবং গোড়ার দিকে কালো। লেজ ও ডানার ওড়ার পালক প্রধানত কালো যদিও প্রাথমিক পালকের ভেতরের কয়েকটির ওপর সাদা বন্ধনী থাকে। ডানার নিচের ঢাকনি-পালকের অনেকাংশ সাদাটে।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()