সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

খাবারের খোঁজে রান্নাঘরে হাতি!

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে

সাদা হাতির দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত থাইল্যান্ড। আর এই হাতিই হলো থাইল্যান্ডের জাতীয় পশু। এবার সেই হাতি ঘটিয়েছে অবাক করার মতো ঘটনা। খাবারের সন্ধানে রান্না ঘরের দেয়াল ভেঙে ঢুকে পড়েছে একটি হাতি।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের হুয়া হিন জেলার প্রুয়াপ খিরিখান গ্রামে। একটি হাতিকে রান্না ঘরে জায়গা দেয়া আক্ষরিক অর্থেই সহজ নয়। তাই এই বিশাল অতিথিকে নিজের রান্নাঘরে বেড়াতে আসতে দেখে ভীষণ অবাক হয়েছেন বাড়ির মালিক রাতচাদাওয়ান পুয়েংপাসপ্পান।

বাড়ির মালিক ফেসবুকে ফটো এবং একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাপশনসহ থাই ভাষায় লিখেছেন 'প্রতিদিন আসে,' তিনি হাতির আক্রমণ সম্পর্কে আরও কিছু লেখেননি।

এ ব্যাপারে জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ইতথিপন থাইমনকল সংবাদ মধ্যমকে জানান, তারা (হাতি) প্রায়ই ঘুরতে বের হয়। খাবারের গন্ধ পেলে প্রায়ই স্থানীয় বাজারে হানা দেয় বলে জানান তিনি।

তবে এভাবে হাতি স্বভাবজাত প্রকৃতি বদলে খাবারের খোঁজে মানুষের দারস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হান্টার কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. জোশুয়া প্লোতনিক। প্রাকৃতিক উৎস থেকে খাবার না পেয়ে হাতিরা লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জাতীয় উদ্যান, বন্যজীবন ও উদ্ভিদ সংরক্ষণ অধিদফতর একটি বিবৃতিতে নেশনস থাইল্যান্ড জানিয়েছে যে, 'সরকারি সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্তদের বাড়ি নিজস্ব অর্থায়নে মেরামত করে দেবে।'

এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

আবহাওয়ায় চালের সংকট, যুক্তরাজ্যে কেলগসের রাইস ক্রিসপিসের রেসিপিই বদলে গেল

আস্ত চালের বদলে এখন চালের গুঁড়া; গমের গ্লুটেন যোগ হওয়ায় প্যাকেটে অ্যালার্জি সতর্কতা। জলবায়ুর চাপে বদলাচ্ছে নানা খাবারের উপাদান।

FoodNavigator৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

আদা শুকিয়ে বা পচে যাচ্ছে? ফ্রিজে-ডিপে রাখার সহজ নিয়ম, পানিতে নয়

আস্ত ও খোসাসহ আদা কাগজে মুড়ে ফ্রিজে তিন থেকে চার সপ্তাহ, ডিপ ফ্রিজে তিন থেকে ছয় মাস ভালো থাকতে পারে; পানিতে ডুবিয়ে রাখলে বরং দ্রুত নরম হয়ে নষ্ট হয়।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ফ্রিজ ম্যাগনেট নয়, ভ্রমণের স্মারক এখন স্থানীয় খাবার: ‘গ্রোসারি স্টোর ট্যুরিজম’

পর্যটকেরা এখন স্থানীয় মুদিখানা ও সুপারমার্কেট থেকে বিস্কুট, মসলা, সস বা চকলেট কিনে আনছেন। ভ্রমণজগতে এই প্রবণতার নাম গ্রোসারি স্টোর ট্যুরিজম।

বাংলা ট্রিবিউন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)