সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বাজারে চাঁদা তোলার সময় মাহুতকে আছড়ে মারলো হাতি

গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক মাহুতের (হস্তিচালক) মৃত্যু হয়েছে।

পরিবেশ

গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক মাহুতের (হস্তিচালক) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হাতি ও অপর এক মাহুতকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হঠাৎ নজরুল ইসলামকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলানোর পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পারা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা হাতি এবং হাতির অন্য মাহুতকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ মাহুত ও হাতি আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()