সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৩%বাতাস ৬ কিমি/ঘ

ধানক্ষেতে ৮ ফুট লম্বা অজগর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটির দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় সাড়ে ছয় কেজি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটির দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় সাড়ে ছয় কেজি।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা শালবনে অজগরটি ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা বন বিভাগের কর্মচারী খাইরুল ইসলাম।

এরআগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গন্ধমরু খামারটারী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে অজগরটি দেখতে পান এক কৃষক। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বনবিভাগকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সাপটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ধানক্ষেতে প্রবেশ করে।

অজগরটি উদ্ধার করা ফুয়াদ আল মাসুদ বলেন, সাপটিকে নিরাপদে উদ্ধার করে লালমনিরহাট বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা বনবিভাগের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, উদ্ধার হওয়া অজগরটি জেলার হাতীবান্ধা শালবনে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

আফতাবনগরের কাশবনে লাল মুনিয়া, পাখির হাটে বিক্রি নিয়ে সতর্কবার্তা

অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান দেশ রূপান্তরে লিখেছেন, শরতে বালু নদীর তীরের কাশবনে বাসা বাঁধতে আসে 'লাল্টু' বা লাল মুনিয়া; অথচ বন্য পাখি ধরা ও বিক্রি দেশে দণ্ডনীয় অপরাধ।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

দুই মাস বৃষ্টি নেই, নোয়াখালীতে ফেটে চৌচির আমনখেত, শুকিয়ে যাচ্ছে ধান

মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে এক মাস পিছিয়ে যাওয়া আমন এখন খরায় পুড়ছে; সুবর্ণচর, সদর ও কোম্পানীগঞ্জে কয়েক হাজার একরের ধানগাছ ফলন আসার আগেই শুকিয়ে গেছে।

আজকের পত্রিকা২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

ভূগর্ভস্থ পানি আমানত, যথেচ্ছ উত্তোলন ও অপচয় নয়: কোরআন-হাদিসের আলোকে

দেশ রূপান্তরে মুফতি মুহাম্মদ আনিসুর রহমান রিজভী কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সেচ, পানীয় ও অজুতে সংযম, পুনর্ভরণ আর জলাশয় রক্ষা মুসলিমের দায়িত্ব।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)