সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

মটরশুঁটির কাবাব তৈরির সহজ রেসিপি

শীতের বাজারে তাজা মটরশুঁটি সহজেই পাওয়া যায়। এ সময় মটরশুঁটি দিয়ে নানা ধরনের রান্না করে খাবারে নতুন স্বাদ আনা যেতে পারে। তবে কি কখনো ভেবেছেন, মটরশুঁটি দিয়েও কাবাব তৈরি করা যায়! সাধারণ স্বাদের মটরশুঁটি ব্যবহার করেও অসাধারণ স্বাদের কাবাব বানানো সম্ভব।

রান্নাবান্না

শীতের বাজারে তাজা মটরশুঁটি সহজেই পাওয়া যায়। এ সময় মটরশুঁটি দিয়ে নানা ধরনের রান্না করে খাবারে নতুন স্বাদ আনা যেতে পারে। তবে কি কখনো ভেবেছেন, মটরশুঁটি দিয়েও কাবাব তৈরি করা যায়! সাধারণ স্বাদের মটরশুঁটি ব্যবহার করেও অসাধারণ স্বাদের কাবাব বানানো সম্ভব।

কাবাব মানেই শুধু মাছ বা মাংস নয়;মটরশুঁটি দিয়েও তৈরি করা যায় সুস্বাদু কাবাব। তাই সন্ধ্যার সময় মুখরোচক ও হালকা কিছু খেতে চাইলে মটরশুঁটি দিয়ে কাবাব তৈরি করতে পারেন। যা স্বাদ পরিবর্তনের জন্য এটি নাস্তা হিসেবে উপভোগ করা যেতে পারে।

আসুন জেনে নেওয়া যাক মটরশুঁটি দিয়ে কাবাব কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. মটরশুঁটি ২ কাপ২. পেঁয়াজ কুচি ২ চা চামচ৩. মরিচ গুঁড়া ১ চা চামচ৪. আদা বাটা ১ চা চামচ ৫. বেসন ২ টেবিল চামচ৬. কাবাব মসলা ১ চা চামচ৭. কাঁচা মরিচ কুচি ১ চা চামচ ৮. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৯. লবণ স্বাদমতো ১০. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে মটরশুঁটি খোসা ছাড়িয়ে ধনেপাতার সঙ্গে ব্লেন্ড করুন। এরপর মটরশুঁটির পেস্টে পেঁয়াজ কুচি, আদা বাটা এবং কাবাব মসলা ও অন্যান্য গুঁড়া মসলা মিশিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করুন। ডোটি যেন খুব নরম বা খুব শক্ত না হয়, সেটি লক্ষ্য রাখুন। মটরশুঁটি মিশ্রণ থেকে অল্প অংশ নিয়ে কাবাবের আকৃতি দিন।এরপর একটি প্যানে তেল গরম করে কাবাবগুলোর দু' পিঠ সোনালি করে ভেজে তুলুন। ভাজা কাবাব টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন কোপ্তা কারিগরুর গালুটি কাবাবের সহজ রেসিপি

এসএকেওয়াই/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()