সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

গরমে বিকেলের নাস্তায় স্বস্তি আনবে এই সহজ ডেজার্ট

সাইমা বিভা

ফল

সাইমা বিভা

মিষ্টিপ্রেমীদের জন্য ক্রিমি, নরম আর স্বাদে ভরপুর ফ্রুট কাস্টার্ড হলো একটি আদর্শ ডেজার্ট। এই সহজ রেসিপিটি যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। সারাদিনের প্রচণ্ড গরমের পর আপনার বিকেলকে এই কাস্টার্ড দেবে এক ভিন্ন মাত্রা।

চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মাত্র কয়েকটি সাধারণ উপাদান দিয়ে বানাবেন রেশমি টেক্সচারের এই ফ্রুট কাস্টার্ড।

উপকরণদুধ: ১ কেজিগুঁড়া দুধ: ১ কাপচিনি: আধা কাপ ছোট এলাচ: ৩টিদারুচিনি: ছোট একটিচেজপাতা: ১টিকাস্টার্ড পাউডার: ৪ চামচফল পছন্দমতো (আপেল, আঙ্গুর, কলা, ডালিম ইত্যাদি)আইসক্রিম: পছন্দমতো ফ্লেভার

পদ্ধতিপ্রথমে আধা কাপ ঠান্ডা দুধ আলাদা করে রাখুন। বাকি দুধ জ্বাল দিয়ে হাফ কেজির একটু বেশি করে নিতে হবে। জ্বাল দেওয়া দুধে গুঁড়া দুধ, স্বাদমতো চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর দুধ কিছুটা ঘন হয়ে এলে এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলুন।

যেহেতু কাস্টার্ড পরে আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন সেক্ষেত্রে চিনি কিছুটা কমিয়ে দিতে পারেন এতে স্বাদে ভাবসাম্য থাকবে। এবার আলাদা করে রাখা ঠান্ডা দুধে ৪ চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে চুলায় থাকা গরম দুধে ঢেলে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। দুধে ঘনত্ব কিছুটা আঠালো পায়েসের মতো হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। ৩০ মিনিট ফ্রিজে রাখলেই কাস্টার্ড সেট হয়ে যাবে।

এবার পছন্দমতো ফল কিউব সাইজ করে একই আকারে কেটে কাস্টার্ডে দিন, সঙ্গে আইসক্রিম দিতে ভুলবেন না কিন্তু। যে কোনো একটি ফল দিয়েও করতে পারেন এই ডেজার্ট। এবার ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন ফ্রুটস কাস্টার্ড ।

যদি আগেই ফল কেটে রাখতে চান সেক্ষেত্রে ফলের রং যেন কালো না হয়ে যায়, সেজন্য ফ্রিজের ঠান্ডা পানিতে কিছুটা লবণ দিয়ে তাতে কাটা ফল ভিজিয়ে রাখুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()