সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

আগাম বন্যার শঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ

ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জে আগাম বন্যার সতর্কবার্তা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এই ঘোষণায় মাঠের ফসল ঘরে তোলা নিয়ে চরম চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলে হাজারো বোরো ধান চাষি।

পরিবেশ

ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জে আগাম বন্যার সতর্কবার্তা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এই ঘোষণায় মাঠের ফসল ঘরে তোলা নিয়ে চরম চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলে হাজারো বোরো ধান চাষি।

রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় ধান কাটা ও মাড়াই কাজ ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল ) থেকে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। এতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারাসহ সকল নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং বোরো ফসলের ক্ষতি হতে পারে।

এদিকে, সুনামগঞ্জে গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে বৃষ্টিপাত ও কালবৈশাখি ঝড় হচ্ছে। সেই সঙ্গে রোববার (২৬ এপ্রিল) ভোর সকাল থেকে এই জেলার মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে হাওরের কৃষকরা দ্রুত ধান কেটে আনলেও সেই ধান মাড়াই কিংবা শুকাতে পারছেন না।

করচার হাওরের কৃষক আহমদ আলী বলেন, হাওরের ধান কাটতে পারলেও সেই ধান শুকাতে পারছি না বৃষ্টির কারণে। তার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নতুন সতর্কবার্তায় আমরা অনেক দুশ্চিন্তায় রয়েছি।

মাটিয়ান হাওরের কৃষক আব্দুল্লা মিয়া বলেন, ২৬ তারিখ থেকে পানি উন্নয়ন বোর্ড নতুন করে সতর্কবার্তা দিয়েছে। হাওরের ধান কেটে ঘরে তোলার জন্য। কিন্তু যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, ধান কাটাও এখনও আমাদের জন্য বড় কষ্টদায়ক হয়ে পড়েছে।

দেখার হাওরের কৃষক কাদির মিয়া বলেন, জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন বার্তা শোনার পর থেকে সুনামগঞ্জে কৃষকদের কপালে চিন্তার ভাজ। অনেকেই আতঙ্কিত হয়ে হাওরের ধান কাটছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সকল নদীর পানি বাড়ছে। বিশেষ করে সুরমা নদীর পানি বিপৎসীমা ২.৩১ মিটার নিচ দিয়ে প্রবেশ করছে। পাশাপাশি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেই কৃষকদের সতর্ক করা হয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুখ বলেন, ইতোমধ্যে হাওরের ৪৫ শতাংশ ধান কর্তন করা হয়েছে। কৃষি বিভাগের সকল কর্মকর্তা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে জেলায় দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে গতকাল রাতেই একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()