সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শাকসবজি

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে এ ঘটনা।

মো. শাকিল নীলকান্দা রূপনগর গ্রামের বাসিন্দা মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড় দেওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা ওই যুবকের পায়ে রশি দিয়ে বেঁধে দেন। পরবর্তীতে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধন খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপর তার শরীরে জ্বালাপোড়া শুরু হয়। পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মো. আকাশ/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()