সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৫%বাতাস ৬ কিমি/ঘ

ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে নারীর মৃত্যু

ধান উড়ানোর সময় ফ্যানের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ধান উড়ানোর সময় ফ্যানের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরের সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোদেজা কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।

ভুক্তোভোগী পরিবার সূত্রে জানা গেছে, খোদেজা খাতুন গত দুদিন আগে সুবলপুর গ্রামের অসুস্থ ভাগনে আশাদুলকে দেখতে যান। এদিন তার বোনকে সহযোগিতা করার জন্য ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন।

এসময় অসাবধানতায় তার পরনের শাড়ি ফ্যানে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

যশোরে খেজুরের গুড়ের মৌসুম শুরু: উৎপাদনের দাম ১১১ কোটি টাকা, তবু গাছির অভাব

জিআই স্বীকৃত যশোরের খেজুরের গুড় ঘিরে নতুন মৌসুমে প্রস্তুতি শুরু। সাড়ে ২২ লাখ গাছের মধ্যে রস মেলে সোয়া তিন লাখের কিছু বেশি থেকে। গাছির সংকট, গাছ নিধন ও কম মজুরিতে পেশাটি ধুঁকছে।

বাংলা নিউজ ২৪৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

দেশেই শুরু ভ্যানিলা চাষ, বিশ্ববাজারে কেজি ৩০ হাজার টাকা: বাধা বিনিয়োগ ও প্রক্রিয়াজাত

বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ২০১৯ সালে শুরু হওয়া ভ্যানিলা চাষ এখন কয়েকটি জেলায় ছড়িয়েছে। আবহাওয়া উপযোগী প্রমাণিত হলেও বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি, ৫০ শতকে খরচ ২০ থেকে ৫০ লাখ টাকা।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা করলেন ইউএনও

ভোলার চর ইলিশায় নদীপথে নেওয়ার সময় ২৯০ বস্তা টিএসপি ও ডিএপি সার আটক করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, সার চরের কৃষকদের জন্য। ইউএনও বলেছেন, বৈধ কাগজ মেলেনি, তদন্ত হবে।

ডেইলি বাংলাদেশ৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)