সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস কিমি/ঘ

সাপ নিয়েই হাসপাতালে দংশনের শিকার নারী

মৃত সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে এলেন সাপের দংশনে আহত এক নারী। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবেশ

মৃত সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে এলেন সাপের দংশনে আহত এক নারী। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এমনই ঘটনা ঘটে।

ওই নারীর নাম অঞ্জনা বেগম (৩০)। তিনি চুয়াডার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।

জাহিদ হাসান বলেন, 'দুপুরে আমার বাবা মাঠ থেকে জ্বালানির জন্য কিছু শুকনা বাঁশ বাড়িতে নিয়ে আসেন। আমার স্ত্রী সেই শুকনা বাঁশগুলো রান্নাঘরে নিয়ে রাখছিল। এসময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে কামড় দেয়। পরে দ্রুত আমার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করি। যেহেতু আমরা সাপটি মেরে ফেলেছিলাম, তাই চিকিৎসার সুবিধার্থে সাপটিও সঙ্গে করে নিয়ে আসি।'

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, দুপুরে সাপের কামড়ে আহত এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। একটি মৃত সাপও তারা সঙ্গে করে নিয়ে আসেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বেশ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে ধারণা করছি।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বলেন, সাপটির নাম বেত আঁচড়া। যার ইংরেজি নাম 'ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক'। এই সাপ সম্পূর্ণ বিষহীন। ভয়ের কিছু নেই। ওই নারী প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, এ সাপ মূলত গাছে থাকে। অনেক 'লাউ ডোগা' ভেবে ভুল করেন। এরা চঞ্চল প্রকৃতির। এরা মানুষ দেখলে দ্রুত বেগে পালিয়ে যায়। অনেক সময় পালানোর পথ না পেলে দংশন করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()