সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘ

কলমি শাকের অমলেট, সাধারণ খাবার থেকে অসাধারণ টুইস্ট

শাক সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর একটি খাবার। নিয়মিত শাক খেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে একই শাক দিয়ে একটু ভিন্ন ও সহজ রেসিপি করতে চাইলে শাক দিয়ে ডিমের অমলেট তৈরি করতে পারেন। ডিমের প্রোটিন শাকের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে, ফলে এটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ

শাক সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর একটি খাবার। নিয়মিত শাক খেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে একই শাক দিয়ে একটু ভিন্ন ও সহজ রেসিপি করতে চাইলে শাক দিয়ে ডিমের অমলেট তৈরি করতে পারেন। ডিমের প্রোটিন শাকের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে, ফলে এটি হয়ে ওঠে একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার।

সাধারণ অমলেটের বাইরে গিয়ে শাক-ডিমের এই অমলেট ছোটবড় সবাই খুব পছন্দ করবে। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি দৈনন্দিন খাবারের তালিকায় যোগ করতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কলমি শাকের অমলেট যেভাবে তৈরি করবেন-

প্রথমে কলমি শাক (ডাঁটা বাদে) পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর পানি ভালোভাবে নিংড়ে ছোট ছোট করে কেটে রাখুন। ডিমগুলোতে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিন। এখন প্যানে অল্প তেল গরম করে কিউব করে কাটা আলু সামান্য লবণ মাখিয়ে দিয়ে দিন। আলু নরম ও সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর এতে পেঁয়াজ কুচি যোগ করুন। পেঁয়াজ নরম হয়ে এলে কুচানো কলমি শাক এবং কাঁচা মরিচ দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন। মিশ্রণটি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিন।

ঠান্ডা হলে ফেটে রাখা ডিমের সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে এই মিশ্রণ ঢেলে দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন যাতে অমলেট ভেতর থেকে ভালোভাবে রান্না হয়।

অমলেটের ওপরের অংশ শুকিয়ে এলে সাবধানে উল্টে দিন এবং অন্য পাশটাও সোনালি করে ভেজে নিন। টুথপিক বা কাঁটা চামচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখে নিন কাঁচা আছে কি না। ভালোভাবে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হাঁসের খামার, মদনে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আমিনুল

জাতীয় যুব দিবসে নেত্রকোনার মদন উপজেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক তরুণ আলেম মো. আমিনুল ইসলাম।

আমার দেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মাছ ও প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর তাগিদ মন্ত্রীর

খাবারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে ঢুকে এএমআরের ঝুঁকি বাড়াচ্ছে বলে ৪৫তম বিসিএসের নবীন মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তাদের সতর্ক করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনো মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ডিক্রিতে সই করে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন; সরকারি হিসাবে নয়টির মধ্যে ছয়টি বিভাগে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।

ইত্তেফাক২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)