সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বিষখালীতে ধরা পড়লো আড়াই কেজির ইলিশ, দাম ১৪ হাজার

বরগুনার পৌর মাছ বাজারে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম উঠেছে সাড়ে ১৪ হাজার টাকা। প্রতি কেজি ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে। বরগুনার স্থানীয় নদী বিষখালীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

মৎস্য

বরগুনার পৌর মাছ বাজারে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম উঠেছে সাড়ে ১৪ হাজার টাকা। প্রতি কেজি ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে। বরগুনার স্থানীয় নদী বিষখালীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এক জেলে বিক্রির উদ্দেশ্যে বরগুনা পৌরশহরের মাছ বাজারে মাছটি নিয়ে এলে পাইকারি ব্যবসায়ী মিজান সেটি নিলামে তোলেন। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে মো. নান্টু মোল্লা সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার ডালভাঙ্গা গ্রামের মোল্লারহোরা এলাকা সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে ইলিশ মাছটি ধরা পড়ে। এরপর রাতে বিক্রির উদ্দেশ্যে বরগুনা পৌরসভার মাছ বাজারে মাছটি নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী মিজান মাছটি ডাকে তোলেন। এসময় উপস্থিত পাইকারদের মধ্যে মো. নান্টু মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ী ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে ক্রেতাদের কাছে কেজি প্রতি ৬ হাজার টাকা করে ইলিশ মাছটি মোট সাড়ে ১৪ হাজার টাকা দাম হাঁকিয়েছেন তিনি।

স্বাদ ও গন্ধের কারণে বিষখালী নদীর ইলিশের সুখ্যাতি রয়েছে। এছাড়া আকারে বড় হওয়ায় মাছটি দেখতে ভিড় করেন সাধারণ ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় মাছটি এখনও বিক্রি করা যায়নি।

সাইফুল নামের এক ক্রেতা জাগো নিউজকে বলেন, ফেসবুকে পোস্ট দেখে মাছটি কিনতে এসেছিলাম। এসে দেখি অনেক দাম চাচ্ছে। আমার জীবনে এত বড় ইলিশ দেখিনি। কিনতে না পারলেও দেখে স্বাদ মিটালাম। তবে ইলিশটি তাজা এবং দেখে মনে হচ্ছে আমাদের বিষখালী নদীর মাছ।

মাছ ব্যবসায়ী মো. নান্টু মোল্লা জাগো নিউজকে বলেন, বিষখালী নদীর ইলিশের চাহিদা বেশি। ভালো দামে বিক্রির আশায় আমি মাছটি কিনেছি। ক্রেতারা কেনা দামও বলছেন না, তাই বিক্রি করিনি। তবে আশা করছি সোমবার দুপুরের আগে মাছটি বিক্রি হয়ে যাবে। এত বড় মাছ সচরাচর বরগুনা বাজারে ওঠে না।

এ বিষয়ে বরগুনা মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন জাগো নিউজকে বলেন, রাতে বিষখালী নদী থেকে ধরা ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে মৎস্য আড়তদার মিজান পাইকারদের উপস্থিতিতে মাছটি ডাকে তোলেন। এসময় ডাকে অংশ নেওয়া কয়েকজন পাইকারের মধ্যে মো. নান্টু মোল্লা বিক্রির উদ্দেশ্যে মাছটি কিনে নেন।

নুরুল আহাদ অনিক/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()