সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ

ফেলে দেবেন না, কারণ গরুর চামড়া দিয়ে বানানো যায় সুস্বাদু পদ, যা ঠিকঠাক রান্না করলে খাবারের টেবিলের আসল আকর্ষণ হয়ে উঠতে পারে। সাধারণত আমরা চামড়াকে অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু সঠিক প্রস্তুতি এবং মশলার সমন্বয়ে এটি হয়ে যায় নরম, ঝালমিষ্টি এবং স্বাদের দিক থেকে দারুণ। চলুন তাহলে জেনে নেই কীভাবে গরুর

লাইভস্টক

ফেলে দেবেন না, কারণ গরুর চামড়া দিয়ে বানানো যায় সুস্বাদু পদ, যা ঠিকঠাক রান্না করলে খাবারের টেবিলের আসল আকর্ষণ হয়ে উঠতে পারে। সাধারণত আমরা চামড়াকে অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু সঠিক প্রস্তুতি এবং মশলার সমন্বয়ে এটি হয়ে যায় নরম, ঝালমিষ্টি এবং স্বাদের দিক থেকে দারুণ। চলুন তাহলে জেনে নেই কীভাবে গরুর চামড়া ব্যবহার করে তৈরি করা যায় সুস্বাদু পদ।

প্রথমেই চামড়া টুকরো টুকরো করে কেটে গরম পানিতে ৫-১০ মিনিট সিদ্ধ করুন। এরপর স্টিলের চামচ বা ভোঁতা ছুরি দিয়ে ঘষে ওপরের লোম ও চামড়ার শক্ত ময়লার আস্তরণটি তুলে ফেলুন। এবার ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আবারও সিদ্ধ করে পানি ফেলে দিন। ব্যস এবার সেই চামড়া রান্নার উপযোগী। রাঁধতে পারবেন সুস্বাদু পদ।

প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এরপর তাতে সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে আগে থেকে তৈরি করে রাখা চামড়ার টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে চামড়া সিদ্ধর জন্য পরিমাণমতো পানি দিন। আর সিদ্ধ হওয়া ও পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করুন। মাখা মাখা হয়ে এলে সামান্য গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের চামড়া ভুনা। এবার পরিবেশন করুন গরম ভাত কিংবা রুটির সঙ্গে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()