সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কাজে আসছে না ৬০ লাখ টাকার স্লুইস গেট

ফেনীর ফুলগাজীতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্লুইস গেট অকেজো হয়ে পড়ে আছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল বদরপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়িত এ স্লুইস গেট উল্টো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি কৃষকদের।

ফসল

ফেনীর ফুলগাজীতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্লুইস গেট অকেজো হয়ে পড়ে আছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল বদরপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়িত এ স্লুইস গেট উল্টো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি কৃষকদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালে ব্যয়বহুল এই স্লুইস গেট নির্মাণ করেন মেসার্স রিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি নুরুল আমিন। ওই বছর ২০ জানুয়ারি উদ্বোধনের সময়ে দেখা যায় স্লুইস গেটটি অপরিকল্পিতভাবে নির্মাণের ফলে ৫০০-৬০০ শত হেক্টর উঁচু জমিতে পানি সেচ করা দুরূহ হয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্লুইস গেট অকেজো অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রায় ৫ বছরে ভারত থেকে নেমে আসা তেতৈয়া ছড়ায় নির্মিত সুইস গেটের দুইপাশের বাঁধের মাটি কেটে নিয়েছে মাটিদস্যুরা। কৃষকদের অভিযোগ, নির্মাণের পর বিএডিসি কর্তৃপক্ষের আর সাড়া পাওয়া যায়নি। এভাবেই সীমান্তবর্তী বদরপুরের মাঠেই সরকারের অর্ধকোটি টাকারও বেশি অর্থ গচ্ছা গেছে।

স্থানীয়রা জানান, সেসময় গেট বন্ধ করা হলেও এতে পানি ধরে রাখা যাচ্ছিল না। গেটের নিচ দিয়ে পানি বের হয়ে যেত। অন্যদিকে খালের পাড়ের উচ্চতার তুলনায় নিচুতে গেটটি নির্মাণের ফলে আবাদি জমির বড় অংশেই সেচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে কৃষকদের মাঝে আশা সঞ্চার হলেও বর্তমানে তা হতাশায় রূপ নিয়েছে।

বদরপুর তেতৈয়া ছড়ার আশেপাশের স্থানীয় কৃষক আবদুল কুদ্দুস বলেন, 'নুরুল আমিন চেয়ারম্যান আন্ডা টেয়াদি কাম কইচ্ছে, চাইর হইসার উপকারো অয়নো।'

কৃষক তোফায়েল আহাম্মদ বলেন, '২০২১ সালে এই কাম কইচ্ছে, প্রতিবাদ কইচ্ছে আর চেয়ারম্যান আঁর মামতো ভাইরে মাইচ্ছে।'

কৃষক এয়ার আহমেদ বলেন, 'দুই ফসলের আশায় নির্মিত স্লুইস গেটের কারণে আগামী কয়েক বছরের মধ্যে এখানে আর ফসল করা যাবে না।'

স্থানীয় কৃষক আলম জানান, 'হানির লাই উপকার কইচ্ছে হানি কিন্তু নাই, ২-৩ বার বরাদ্দ আইনছে, অনগা সুইস গেইট খাড়ই রইছে।'

স্লুইসগেটটি পুনরায় নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে ফেনী বিএডিসির উপ-পরিচালক মো. আলি মিয়াজী বলেন, বিষয়টি প্রকৌশলের, আমার নয়।

দপ্তরটির সহকারী প্রকৌশলী কামরুল হাসানকে বারবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

মৌসুমে পানি ধরে রেখে চাষাবাদ অব্যাহত রাখতে তেতৈয়া খালের বদরপুর এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্লুইস গেইট নির্মাণ করে বিএডিসি। ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে তেতৈয়া খালের ওপর অপরিকল্পিতভাবে বড় আকারের হাইড্রোলিক স্ট্রাকচার (স্লুইস গেট) নির্মাণ করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()