সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

পাহাড় থেকে নেমে আসা অসুস্থ হাতির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় এ ঘটনা ঘটে।

পরিবেশ

কক্সবাজারের রামু উপজেলার পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় এ ঘটনা ঘটে।

বার্ধক্যজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান স্থানীয়দের বরাতে বলেন, ভোরে একটি হাতি হঠাৎ পাহাড় থেকে বিলে নেমে এসে দিগ্বিদিক ছুটছিল। সকালে কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে হাতিটি লুটিয়ে পড়ে। তা দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করার সময় তা উঠে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ও রামু উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপরও তাকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি। বিকেল চারটার দিকে হাতিটি মারা যায়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম জাগো নিউজকে বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম। এটি পুরুষ হাতি এবং এর বয়স আনুমানিক ৫০-৬০ বছর। বয়সের কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকরা। এরপরও মৃত্যুর আসল কারণ জানতে নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()