সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঋণের টাকায় গড়া বীজতলা শত্রুতায় শেষ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রাতের অন্ধকারে কৃষকের শীতকালীন সবজির বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক।

শাকসবজি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রাতের অন্ধকারে কৃষকের শীতকালীন সবজির বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক।

রোববার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতের কোনো এক সময় উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক জাকির হোসেনের সঙ্গে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে একই এলাকার হেমায়েত শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে একদিন আগে হেমায়েত শেখ, সোহেল শেখসহ আরও কয়েকজন জাকির হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর সোমবার ভোরে জাকির হোসেন তার ক্ষেতে গিয়ে দেখেন সবজির বীজতলার সব চারা বিনষ্ট করা।

কৃষক জাকির হোসেন বলেন, কৃষিকাজের ওপর আমার সংসার চলে। এই রকম ক্ষতি কেউ করে? সবজি চাষে লাভবান হওয়ার আশায় ঋণ করে বাঁধাকপি ও ফুলকপির বীজতলা তৈরি করি। এতে আমার প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এক সপ্তাহের মধ্যে চারাগুলো বীজতলা থেকে নিয়ে দেড় একর জমিতে রোপণ করার কথা ছিল। জমিও প্রস্তুত। কিন্তু শত্রুতার জেরে রাতের আঁধারে আমার বীজতলার সব চারা নষ্ট করে দিয়েছে। এতে আমার তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত শেখ বলেন, গ্রাম্য দলাদলি নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা দোষ চাপানো হচ্ছে। জাকির আমার চাচাতো ভাই। আমি কেন তার সবজির চারা নষ্ট করবো?

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()