সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ফ্ল্যাটে সাপের গোপন খামার, অস্বাভাবিক বিদ্যুৎ বিলে বেরিয়ে এল রহস্য

একটি ফ্ল্যাটে ৩০০টিরও বেশি অজগর সাপ (পাইথন) লালন-পালন করার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। বিদ্যুতের অস্বাভাবিক ব্যবহার তদন্ত করতে গিয়েই তার এই অবৈধ কর্মকাণ্ডের সন্ধান পায় পুলিশ। এটি চীনের পূর্বাঞ্চলের ঘটনা।

লাইভস্টক

একটি ফ্ল্যাটে ৩০০টিরও বেশি অজগর সাপ (পাইথন) লালন-পালন করার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। বিদ্যুতের অস্বাভাবিক ব্যবহার তদন্ত করতে গিয়েই তার এই অবৈধ কর্মকাণ্ডের সন্ধান পায় পুলিশ। এটি চীনের পূর্বাঞ্চলের ঘটনা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জুনের শেষ দিকে ঘটনাটিকে বিরল ও বিপন্ন বন্যপ্রাণীর জন্য 'গুরুতর ক্ষতিকর অপরাধ' হিসেবে উল্লেখ করে।

চীনের আইনে পাইথন 'গ্রেড-টু' সুরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের সাপ কেনাবেচা, প্রজনন বা পরিবহন নিষিদ্ধ।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের মার্চে। ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ শহরে এক বৃদ্ধ স্থানীয় একটি পাহাড়ের পাদদেশে বড় আকারের একটি সাপ দেখতে পান। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়।

পুলিশের ধারণা, সাপটি কোনো খামার বা ব্যক্তিগত সংগ্রহ থেকে পালিয়ে এসেছে। কারণ ওই অঞ্চলে এ ধরনের সাপ স্বাভাবিকভাবে পাওয়া যায় না এবং মার্চ মাসে সাধারণত সাপ বনে খুব বেশি সক্রিয়ও থাকে না।

তদন্তে এক পেশাদার সাপ পালকের সহায়তা নেয় পুলিশ। তিনি জানান, পাইথন বাঁচিয়ে রাখতে সব সময় ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও আর্দ্র পরিবেশ দরকার হয়। ফলে এমন কেউ থাকলে তার বিদ্যুৎ খরচও অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা।

এরপর আশপাশের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারের তথ্য যাচাই করে পুলিশ গুয়ো নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। অবিবাহিত ও বেকার গুয়ো একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

তদন্তকারীরা আরও জানতে পারেন, দি নামের আরেক ব্যক্তি নিয়মিত গুয়োর বাসায় যাতায়াত করতেন। তিনি প্রায়ই অনলাইনে কেনা সাদা ইঁদুরের পার্সেল সংগ্রহ করতেন। বিক্রেতারা পুলিশকে জানান, এসব ইঁদুর সাধারণত সরীসৃপ প্রাণীর খাবার হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুয়ো নিয়মিত সাপের ছবি পোস্ট করতেন এবং কখনো কখনো পাইথন বিক্রির ইঙ্গিতও দিতেন। তদন্তে এমন একটি লেনদেনের তথ্যও পাওয়া যায়, যেখানে দি দুটি পাইথন ১ হাজার ইউয়ানে (প্রায় ১৫০ মার্কিন ডলার) বিক্রি করেছিলেন।

এসব তথ্যের ভিত্তিতে পুলিশ গুয়ো ও দিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়।

গুয়োর ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ হতবাক হয়ে যায়। সেখানে অসংখ্য প্লাস্টিকের বাক্স সারি করে রাখা ছিল এবং প্রতিটি বাক্সেই ছিল একটি করে পাইথন।

নিজের একটি শোবার ঘরে আসবাবপত্র রেখে বাকি দুটি শোবার ঘর ও বসার ঘর পুরোপুরি সাপ পালনের জন্য ব্যবহার করছিলেন গুয়ো।

অভিযানে মোট ৩০৯টি পাইথন উদ্ধার করা হয়। পরে সেগুলো একটি স্থানীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সুরক্ষিত প্রাণী পালন ও বিক্রির অভিযোগে দুই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: দ্য সাউথ চায়না মর্নি পোস্ট

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()