সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ঢাকায় রাসেলস ভাইপার উদ্ধার

ঢাকার দোহার থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করেছে সেভ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (এসডব্লিউএএন) নামের একটি সংগঠন।

পরিবেশ

ঢাকার দোহার থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করেছে সেভ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (এসডব্লিউএএন) নামের একটি সংগঠন।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার পর সাপটি উদ্ধার করা হয়। এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদনান আজাদ।

জাগো নিউজকে তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা তিনজন দোহারে যাই। সেখান থেকে সাপটি উদ্ধার করি। বন বিভাগের নির্দেশনায় আমরা এটি অবমুক্ত করবো।

আরও পড়ুন:

প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল বিষধর চন্দ্রবোড়া বা উলুবোড়া বা রাসেলস ভাইপার। গত কয়েক বছর বিশেষ করে ২০২৪ সালে আতঙ্ক ছড়ায় সর্বত্র। এক সময় দেশের বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিললেও ২০২৪ সালে ৩২ জেলায় পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে দেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার গতবছর জানায়, ২০১৩ থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেশের ৩২টি জেলায় রাসেলস ভাইপারের দেখা মিলেছে। প্রতিষ্ঠানের তথ্য যাচাই করলে দেখা যায়, ২০১৩ সাল থেকে এই সাপের বিস্তৃতি বাড়ছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৯টি জেলায় এই সাপ দেখা যায়। ২০১৮ সালে এই সাপ থাকা জেলার সংখ্যা বেড়ে হয় ১১টি। ২০২৩ সালে ২৩টি জেলায় এই সাপ নথিভুক্ত করেন ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। সর্বশেষ ২০২৪ সালের মে পর্যন্ত ৩২টি জেলায় এই সাপের দেখা মিলে।

আরএএস/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()