সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ছুটি শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খুলেই মিললো রাসেলস বোয়া সাপ

২০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুলাই) খুলেছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল খুলেই রাজশাহীর একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রাসেলস বোয়া (বালি বোড়া) সাপের।

পরিবেশ

২০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুলাই) খুলেছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল খুলেই রাজশাহীর একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রাসেলস বোয়া (বালি বোড়া) সাপের।

বুধবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারনই নদীর পাশে এই স্কুল অবস্থিত। সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরও বলেন, সাপটি দেখার পর থেকেই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে। তবে এই সাপের জন্য কোনো ক্লাস বা পরীক্ষা বন্ধ থাকেনি। সব নিয়ম মাফিকই হচ্ছে।

সাপ ও সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান বলেন, ছবিটি দেখে মনে হচ্ছে এটি বিরল রাসেলস বোয়া। আমরা এটি দেখতে সেখানে যাচ্ছি। মৃত হলেও সাপটি আমাদের গবেষণার জন্য দরকার। এটি হাতে পেলে আমরা তার আইডেন্টিটি পুরোপুরি ক্লিয়ার হবো। তবে এটি দেখে রক পাইথন মনে হচ্ছে।

তিনি বলেন, এটি সাধারণত দেখা যায় না। এটি বিরল প্রজাতির সাপ। তবে এটি বাগমারায় কীভাবে আসলো সেটি বলা যাচ্ছে না।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()