সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

রাস্তা চষে সবজি চাষ, প্রতিবাদ করায় যুবলীগ নেতার পিটুনি

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁতীদল নেতা হেলাল সরকারকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাকসবজি

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁতীদল নেতা হেলাল সরকারকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চররমনী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হেলালকে পিটিয়ে মোটরসাইকেল, মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে দুপুরে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু হাসপাতালে হেলালকে দেখতে যান।

গ্রেফতার শাহজালাল চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

আহত হেলাল চররমনী মোহন ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ও চররমনী গ্রামের মকবুল হোসেন সরকারের ছেলে।

জানা গেছে, কৃষকের কষ্ট লাঘবে নদীর বুকে জেগে ওঠা চরে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি ব্যবহার করে কৃষকরা সুবিধা পাচ্ছিলেন। সম্প্রতি যুবলীগ নেতা এফরান মোল্লা, তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলেন। পরে ওই রাস্তার এক কিলোমিটার চষে তারা সয়াবিন ও মরিচ আবাদ করেন। প্রতিবাদ করতে গেলে এফরানসহ তার লোকজন মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার (২২ ডিসেম্বর) এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন হেলাল সরকার বলেন, রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদে মানববন্ধন করায় এফরানসহ তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লা লোকজন নিয়ে লাঠিসোঁটা দিয়ে আমাকে পিটিয়ে আহত করে। পরে আমার মোটরসাইকেল, মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় বক্তব্য জানতে চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এফরান মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে মানববন্ধন নিয়ে রোববার এফরান মোল্লা বলেন, রাস্তাটি জোয়ার ভাটার পানিতে ধুয়ে গেছে। আর সেখানে তিনি চাষাবাদ করেননি। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মারামারির ঘটনায় শাহজালাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()