সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৫ কিমি/ঘ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে মিলবে পুরস্কার

পূর্ব সুন্দরবনে হরিণ শিকার রোধে অভিনব উদ্যোগ নিয়েছে বনবিভাগ। হরিণ ধরার কাজে ব্যবহৃত নাইলনের জালের ফাঁদ জমা দিলে মিলবে নগদ পুরস্কার। প্রতি কেজি জালের জন্য দেওয়া হবে দুই হাজার টাকা।

পূর্ব সুন্দরবনে হরিণ শিকার রোধে অভিনব উদ্যোগ নিয়েছে বনবিভাগ। হরিণ ধরার কাজে ব্যবহৃত নাইলনের জালের ফাঁদ জমা দিলে মিলবে নগদ পুরস্কার। প্রতি কেজি জালের জন্য দেওয়া হবে দুই হাজার টাকা।

সম্প্রতি পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের প্রবণতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী ৩০ এপ্রিল দায়িত্ব নেওয়ার পরপরই এ ঘোষণা দেন।

বনবিভাগ সূত্র জানায়, হরিণ শিকারিরা সাধারণত নাইলনের দড়ি দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করে, যা গহিন বনে পেতে রাখা হয়। হরিণ দৌড়ে যাওয়ার সময় এসব ফাঁদে আটকে পড়ে। এই ফাঁদগুলো উদ্ধার করতে জেলে ও মৌয়ালদের সহায়তা নেওয়া হচ্ছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, জেলে ও মৌয়ালদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তারা ফাঁদ দেখলে সংশ্লিষ্ট বনরক্ষীদের সঙ্গে নিয়ে তা উদ্ধার করতে হবে।

ডিএফও রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে চোরাশিকারিদের তৎপরতা বাড়ছে। শিকারিরা ফাঁদ পেতে হরিণ ধরে। গহিন বনে চলাফেরা করার কারণে মৌয়ালদের চোখে এসব ফাঁদ সহজেই পড়তে পারে। তাই ফাঁদ উদ্ধার কার্যক্রমে তাদের উৎসাহিত করতে ফাঁদের জালের কেজিপ্রতি দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে হরিণ শিকার প্রতিরোধে ভালো ফল পাওয়া যাবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

পুরোনো তথ্যে আর চলছে না, খামারের বায়ু নির্গমন প্রকল্প বন্ধ করছে মার্কিন ইপিএ

ইপিএ বলছে, ২০০৫-২০০৭ সালের পর্যবেক্ষণ তথ্য প্রায় ১৪ হাজার শূকর, পোলট্রি ও দুগ্ধ খামারের জন্য নির্ভরযোগ্য পদ্ধতি তৈরির পক্ষে বেশি পুরোনো ও সীমিত।

Farms.com৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ভিতরকণিকায় ২৭ দিনে পাঁচ কুমিরের মৃত্যু, অবৈধ মাছ ধরা নিয়ে উদ্বেগ

ওড়িশার এই উদ্যান ও আশপাশে ছয় বছরে অস্বাভাবিক মৃত্যু দাঁড়াল ২২-এ; সংরক্ষণবিদ দায়ী করছেন নিষিদ্ধ জাল ও দুর্বল সুরক্ষাকে।

ডাউন টু আর্থ৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

কপ১৭: কৃষি ও খাদ্য ব্যবস্থার মাধ্যমে জীববৈচিত্র্যে গতি চায় এফএও

এফএওর বিশ্লেষণে জাতীয় জীববৈচিত্র্য লক্ষ্যের ৬৩ শতাংশ কৃষি-খাদ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত; ইয়েরেভান সম্মেলন বলছে, মূল ফাঁক বাস্তবায়নের ধীরগতি।

এফএও নিউজরুম৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)