সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বিরল সাদা হাতির জন্ম মিয়ানমারে

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি বিরল সাদা হাতি জন্ম নিয়েছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার (৩ আগস্ট) এ তথ্য জানায়। সংখ্যাগরিষ্ঠ বুদ্ধ জনগোষ্ঠীর দেশটিতে সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হতো।

পরিবেশ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি বিরল সাদা হাতি জন্ম নিয়েছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার (৩ আগস্ট) এ তথ্য জানায়। সংখ্যাগরিষ্ঠ বুদ্ধ জনগোষ্ঠীর দেশটিতে সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হতো।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রের তথ্য বলছে, গত মাসে পশ্চিম রাখাইন রাজ্যে জন্ম নেওয়া শাবকটির ওজন প্রায় ৮০ কিলোগ্রাম (১৮০ পাউন্ড) এবং প্রায় ৭০ সে.মি (আড়াই ফুট) লম্বা।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখানো হয়েছে যে হাতির বাচ্চাটি তার মাকে অনুসরণ করছে নদীতে যাওয়ার সময় এবং তাকে গোসল করানো হচ্ছে এবং খাওয়ানো হচ্ছে।

ওই বাচ্চা হাতিটির মায়ের বয়স ৩৩, তার নাম জার নান হ্লা। গ্লোবাল নিউ লাইট বলেছে, বাচ্চাটি বিরল সাদা হাতির আটটির মধ্যে সাতটি বৈশিষ্ট্যের অধিকারী।

গত মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা হাতির জন্ম হওয়ার বিষয়টি জানাজানি হয়। তবে এটির নামকরণ করা হয়নি এখনো।

ঐতিহাসিকভাবে, দক্ষিণ-পূর্ব এশীয় সংস্কৃতিতে সাদা হাতিগুলোকে অত্যন্ত শুভ বলে মনে করা হতো। এই অঞ্চলের প্রাচীন শাসকরা তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে সাদা হাতি অধিগ্রহণ করতেন।

বর্তমানে জান্তা শাসিত নাইপিদোতে ছয়টি সাদা হাতি রয়েছে বলে জানা গেছে। অধিকাংশই দক্ষিণ আইয়ারওয়াদি অঞ্চলের এবং রাখাইন রাজ্যের।

মিয়ানমারে গত বছর সামরিক অভ্যুত্থান ও ভিন্নমতের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের ফলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সূত্র: এএফপি

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()