সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

বিরল প্রজাতির ম্যারাবু মদনটাক উদ্ধার

জয়পুরহাট থেকে ম্যারাবু মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন রফিকুল ইসলাম রকি নামে স্থানীয় এক তরুণ।

পরিবেশ

জয়পুরহাট থেকে ম্যারাবু মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন রফিকুল ইসলাম রকি নামে স্থানীয় এক তরুণ।

শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজাল গ্রামের মাঠ থেকে পাখিটি উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম রকি জাগো নিউজকে বলেন, মাঠে গরু চরানোর সময় দেখতে পাই যে পাখি উড়তে পারছে না। তখন আমি আশিক ও বিদ্যুৎ নামে আরও দুজন বন্ধুকে ডেকে পাখিটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। বাসায় আনার পর আশপাশের এলাকা থেকে অনেকেই পাখিটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।

আরও পড়ুন: পর্যটক নেই মৌলভীবাজারের বিনোদনকেন্দ্রে

বন্য প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ সভাপতি ও জয়পুরহাট কানাইপুকুর পাখি কলোনির সভাপতি মোহসিনা বেগম জাগো নিউজকে বলেন, আমরা বেলা ১১টার দিকে জানতে পারি যে জয়পুরহাটের চকবরকত এলাকায় অসুস্থ অবস্থায় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। তখন আমরা স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তারপর তারা দুপুরে গিয়ে পাখিটিকে নিয়ে এসেছে।

স্থানীয় চেয়ারম্যান শাজাহান আলী জাগো নিউজকে বলেন পাখিটিকে উদ্ধারের কথা শোনার পরই আমি বন বিভাগে খবর দেয়, তারপর তারা এসে দুপুরে পাখিটি নিয়ে যান।

আরও পড়ুন: কাঁচা মরিচের ঝালে দিশেহারা মানুষ

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের সদস্য জাহাঙ্গীর কবির জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুরহাটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এস এম রাইহান কবিরসহ দুই সদস্য টিম গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। পাখিটি এখন অসুস্থ তাকে চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী থেকে একটি টিম জয়পুরহাটের উদ্দেশ্য রওনা দিয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()