সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেলো রাবি শিক্ষার্থীর

বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকিনুর রহমান সাব্বির নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকিনুর রহমান সাব্বির নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

জানা যায়, রোববার (৫ মে) সন্ধ্যায় পদ্মা নদীর তীরে তিনি সাপের কামড়ে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। সোমবার (৬ মে) তিনি মারা যান।

সাব্বিরের বন্ধুু রাকিবুল ইসলাম বিপুল জাগো নিউজকে জানান, মাগরিবের নামাজ শেষে কয়েকজন বন্ধু মিলে মোক্তার বাজার সংলগ্ন পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলো। সেখানে বসে জিলাপি খান সবাই। খাওয়া শেষে কাগজ দিয়ে হাত মোছার জন্য মাটি থেকে কাগজ ওঠানোর সময় বিষধর রাসেল ভাইপার সাব্বিরকে কামড় দেয়। তারা বন্ধুরা তৎক্ষণাত সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে হাসপাতালে নিয়ে যান।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে বলেন, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন সন্তান। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বিরকে জিজ্ঞাসা করলে একাধিকবার জানা যায়, সে দরিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো। সে সেখানে পদ্মার পাড়ে টিউশন করাতো। সেখানেই রোববার পদ্মার পাড়ে তাকে বিষধর রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

মনির হোসেন মাহিন/এনআইবি/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

সৌরবিদ্যুতের পাতকুয়ায় সেচ, মীরসরাইয়ে চাষের আওতায় ২০ একর পতিত জমি

বিএডিসির বসানো সৌরবিদ্যুৎচালিত ছয়টি ডাগওয়েল বা পাতকুয়া থেকে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সেচের পানি পাচ্ছেন মীরসরাইয়ের পাহাড়ি এলাকার কৃষকেরা।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)