সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, পরে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে একটি বাড়ির আঙিনায় দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। যা অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে একটি বাড়ির আঙিনায় দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। যা অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকে যায় সাপটি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বনবিভাগের মিরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তার নির্দেশনানুযায়ী নির্বিষ অজগর সাপটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

এসময় তিনি কোথাও সাপ দেখলে না মেরে বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানান।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ওড়িশার বানভাসি গ্রামে নিরাপদ পানির সংকট

গঞ্জাম, গজপতি ও কন্ধমাল জেলায় নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় পানিবাহিত রোগের ভয়; ট্যাংকারে পানি, হ্যালোজেন ট্যাবলেট ও হেলিকপ্টারে খাবার পাঠাচ্ছে রাজ্য সরকার।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

অলিভ রিডলি কচ্ছপের মৌসুমে ওড়িশার উপকূলে সাত মাস মাছ ধরা বন্ধ

১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত ওড়িশার কচ্ছপ প্রজনন এলাকায় মাছ ধরা নিষেধ; বন্য চিংড়ির মার্কিন বাজার ফেরাতে ট্রলারে বিনা মূল্যে কচ্ছপ রক্ষার যন্ত্র দিচ্ছে এমপেডা।

ডাউন টু আর্থ১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁকা কাণ্ড সোজা করতে গাছ দুই দিকে টান দেওয়া কাঠ গড়ে, ফরাসি গবেষণা

ফ্রান্সের গবেষকেরা দেখেছেন, কচি পপলার গাছ কাণ্ডের উল্টো দিকে টেনশন উড নামের বিশেষ কাঠ গড়ে নিজের বাঁক ঠিক করে; এ জ্ঞান সোজা গাছ ও হেলে না পড়া দানাশস্যের জাত তৈরিতে কাজে লাগতে পারে।

সায়েন্সডেইলি১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)