সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঝরা পাতার ভেতর নতুন বসন্তের গল্প

শীতের আর্দ্রতা ধীরে ধীরে বিদায় নিতেই প্রকৃতি খুলে দিয়েছে নতুন অধ্যায়। গাছের ডাল থেকে ঝরে পড়া শুকনো পাতার নিচেই লুকিয়ে আছে বসন্তের প্রথম ইশারা। পুরোনোকে ঝরিয়ে দিয়ে শাখামূল ফুঁড়ে বেরিয়ে আসছে কচি সবুজ পাতা, বাতাসে ছড়িয়ে পড়ছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। শহরের কোলাহলের মাঝেও প্রকৃতি নীরবে জানান দিচ্ছে ঝরা

ফল

শীতের আর্দ্রতা ধীরে ধীরে বিদায় নিতেই প্রকৃতি খুলে দিয়েছে নতুন অধ্যায়। গাছের ডাল থেকে ঝরে পড়া শুকনো পাতার নিচেই লুকিয়ে আছে বসন্তের প্রথম ইশারা। পুরোনোকে ঝরিয়ে দিয়ে শাখামূল ফুঁড়ে বেরিয়ে আসছে কচি সবুজ পাতা, বাতাসে ছড়িয়ে পড়ছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। শহরের কোলাহলের মাঝেও প্রকৃতি নীরবে জানান দিচ্ছে ঝরা পাতার ভেতরেই শুরু হয়ে গেছে নতুন বসন্তের গল্প।

শীতের দীর্ঘ আর্দ্রতা ধীরে ধীরে মিলিয়ে যেতেই প্রকৃতি যেন গভীর নিঃশ্বাস ফেলেছে। কুয়াশা আর শীতল বাতাসের ভার সরে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে বসন্তের নরম উষ্ণতা। এই ঋতু বদলের মুহূর্তে প্রকৃতি নিজেকে সাজাচ্ছে নতুন করে, পুরোনোকে ঝরিয়ে দিয়ে গ্রহণ করছে নবজীবনের রং।

গাছের ডাল থেকে একে একে ঝরে পড়ছে শুকনো পাতা। মাটিতে পড়ে থাকা সেই পাতার স্তূপের মাঝেই তৈরি হচ্ছে নতুন জীবনের প্রস্তুতি। ডাল ও শাখামূল ফুঁড়ে বেরিয়ে আসছে কচি পাতা, সবুজে মোড়া নরম এক প্রত্যাশা। যেন প্রকৃতি নিজেই জানিয়ে দিচ্ছে, শেষ মানেই থেমে যাওয়া নয়; বরং নতুন শুরুরই আরেক নাম।

হাওয়ার সঙ্গে মিশে আছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। শহরের ব্যস্ততার মাঝেও সেই সুবাস জানান দিচ্ছে বসন্ত এসেছে। চোখে না দেখলেও নাকে এসে লাগে ঋতুর বার্তা। গাছে গাছে ফুটছে বাসন্তী ফুল, কোথাও হলুদ, কোথাও হালকা বেগুনি, আবার কোথাও নিস্তরঙ্গ সাদা। রঙের এই নীরব উচ্ছ্বাস মনকে অজান্তেই করে তোলে হালকা।

এই বসন্তের ছোঁয়া ধরা পড়েছে রাজধানীর হাতিরঝিল এলাকাতেও। কংক্রিট আর যানজটের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছগুলোও ঋতুর ডাক উপেক্ষা করেনি। জলধারের পাশে সারি সারি গাছে নতুন পাতার ঝিলিক, বাতাসে ভেসে বেড়ানো ফুলের গন্ধ সব মিলিয়ে হাতিরঝিল যেন শহরের বুকে বসন্তের এক টুকরো গ্রাম।

বসন্ত শুধু প্রকৃতির রঙ বদলায় না, মানুষের মনেও আনে এক ধরনের নীরব আনন্দ। ক্লান্তি, বিষণ্নতা আর জড়তা কাটিয়ে নতুন করে ভাবতে শেখায়। শীত শেষে যেমন গাছেরা আবার প্রাণ ফিরে পায়, তেমনি মানুষও খুঁজে পায় নিজের ভেতরের সতেজতাকে। হাতিরঝিলের এই দৃশ্য সেই কথাই মনে করিয়ে দেয় শহরের মাঝেও প্রকৃতি কথা বলে, যদি একটু থেমে শোনার সময় থাকে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()