সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

জেব্রা পরিবারে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। বর্তমানে নতুন অতিথিসহ পার্কের জেব্রা পরিবারের সংখ্যা ২৫টিতে দাঁড়ালো।

পরিবেশ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে নতুন শাবকের জন্ম হয়েছে। বর্তমানে নতুন অতিথিসহ পার্কের জেব্রা পরিবারের সংখ্যা ২৫টিতে দাঁড়ালো।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেব্রার জন্ম হলেও শুক্রবার কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করেন। পার্কের বন্য প্রাণী পরিদর্শক (ওয়াইল্ড লাইফ সুপারভাইজার) সারোয়ার হোসেন খান জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে।

তিনি জানান, মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হচ্ছে। নিরাপত্তা বিবেচনায় শাবকটি পুরুষ না মাদি তা এখনও জানা যায়নি।

সদ্য জন্ম নেয়া শাবকসহ পার্কটিতে বর্তমানে ২৫টি জেব্রা রয়েছে। নতুন শাবকের লিঙ্গ সম্পর্কে এখনও অবহিত না হলেও পূর্বের মাদি ছিল ১৪টি ও পুরুষ ছিল ১০টি।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় বর্তমানে সাফারী পার্কে দেশীয় পরিবেশে নানা ধরনের বিদেশি প্রাণী হতে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় জেব্রা হতে বাচ্চা পাওয়া গেছে। ধীরে ধীরে সাফারী পার্কটি প্রাণী জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একটা সময় বিদেশ থেকে প্রাণী আমদানির উপর নির্ভরতা কমে আসবে।

তিনি আরও বলেন, সাফারী পার্কের বর্তমানে দর্শনার্থীদের অন্যতম বিনোদন জোগায় জেব্রা পরিবার। পার্কের বিশাল আয়তনের চারণভূমিতে জেব্রারা পাল তৈরি করে ঘুরে বেড়ায়।

এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
জেব্রা পরিবারে নতুন অতিথি | দা এগ্রো নিউজ